শিরোনাম:
বিদেশে শিক্ষা ঋণ আর স্টুডেন্ট ফাইল কি একই: এ বিষয়ে সম্পূর্ণ গাইড ২০২৬ বিদেশে চাকুরির আবেদনের জন্য প্রস্তুতি নিবেন যেভাবে বিদেশে পড়াশোনার জন্য ব্যাংক লোন: এ টু জেট তথ্য [একসাথে] জার্মানিতে ফ্রিতে যাওয়ার সুযোগ ২০২৬: Berlin Global Forum-এর আবেদন, খরচ ও যোগ্যতা UK ফ্রিতে পড়াশোনার সুযোগ দিচ্ছে চিভনিং স্কলারশিপ ২০২৭ প্রবাসে অতিরিক্ত আয় করবেন কীভাবে: জেনে নিন ৯টি স্মার্ট উপায় সুন্দর প্রবাস জীবন গড়তে যে ১০টি অভ্যাস আজই শুরু করা উচিত প্রবাসে লাখপতি হতে চাইলে আজই শুরু করুন এই ১২টি অভ্যাস চাইনিজ ভাষা শেখার সবচেয়ে সহজ উপায়: HSK কমপ্লিট গাইড দালাল ছাড়াই চীনে ফুল-ফান্ড স্কলারশিপ: ধাপে ধাপে আবেদন গাইড ২০২৬

টলিউডের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী শ্রীলেখা মিত্র

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
সেক্সী ডিমের ঝোলে শ্রীলেখার গ্ল্যামার বাড়ে!
শ্রীলেখা

টলিউডের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী শ্রীলেখা মিত্র ৪৭ বছর বয়সেও তার গ্ল্যামার ধরে রেখেছেন। এখনও তার গ্ল্যামার যেন চুইয়ে চুইয়ে পড়ে। কীভাবে এটা সম্ভব, জানেন ! তার এই গ্ল্যামারের রহস্য নিজেই ফাঁস করে দিলেন শ্রীলেখা।

 

তাও একেবারে সোশ্যাল মিডিয়ায়, সবার সামনেই! নিজের ফেসবুকে একটি পোস্ট দেন শ্রীলেখা। সেখানে তিনি লেখেন – আমার গ্লোয়িং স্কিনের রহস্য মাসির হাতের রান্না করা সেক্সী ডিমের ঝোল ভাত। ডিমের ঝোল ভাত তাও কিনা ‘সেক্সী!’ সেটা খেয়েই অভিনেত্রীর ত্বকের জেল্লা বাড়ছে বলে জানান। শ্রীলেখার এই পোস্টে তার সহকর্মী তথা বন্ধু সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় কমেন্ট করে বলেন, আসছি খেতে ?

 

কিছুদিন আগে ‘লেজেন্ড অব বেঙ্গল’ সম্মাননা পেয়েছেন গুণী অভিনেত্রী শ্রীলেখা। তার মুকুটে এই নতুন পালক জুড়েছে তার বিভিন্ন সমাজ সেবামূলক কাজের জন্য। পশুদের জন্য তিনি যা করেন, অন্যায় দেখলে যেভাবে প্রতিবাদে গর্জে ওঠেন সেটাকেই সম্মান জানিয়ে এই পুরস্কার দেওয়া হয় তাকে। অল ইন্ডিয়া হিউম্যান রাইটস থেকে এই সম্মাননা পান শ্রীলেখা। রোটারি সদনে একটি অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অভিনেত্রী সেই কথা সকলের সঙ্গে একটি পোস্টের মাধ্যমে শেয়ার করেন। লেখেন, নিন্দুকরা শুনছো/শুনছেন ?

 

শ্রীলেখাকে বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিস নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হতে দেখা যায়। কখনও তিনি নিজের ব্যক্তিগত অনুভূতির কথা শেয়ার করে নেন, তো কখনও অন্যায়ের প্রতিবাদ করেন। আবার কখনও তার বিভিন্ন কাজের কথা জানান দেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ