শিরোনাম:
বিদেশে রেস্টুরেন্ট জব: স্বপ্ন নাকি বেঁচে থাকার লড়াই? বিশ্বের সেরা ১০ জন ধনী ব্যক্তি এবং তাদের নিয়ে বিস্তারিত তথ্য  সৌদি আরবে কাজ খুঁজে নিবেন যেভাবে: সৌদি আরবে চাকরি পাবার উপায়  সৌদি আরবে বর্তমান কাজের অবস্থা: সকল তথ্য একসাথে  ডিপ্লোমা শেষ করে জাপানে পড়াশোনা এবং চাকরির সুযোগ  স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ ২০২৫: ঘরে বসেই ইউরোপে ফুল ফ্রি পড়াশোনার তথ্য বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখছেন: জেনে নিন Recommendation Letter কিভাবে লিখবেন  চীনে মাসিক ২৮ হাজার টাকা উপবৃত্তি সহ ফুল ফ্রি স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ পাকিস্তান ট্যুর নিয়ে সম্পূর্ণ গাইড: খরচ | লোকেশনসহ সবকিছু  বিদেশে চাকরির ইন্টারভিউয়ের প্রস্তুতি নিবেন যেভাবে

ডেঙ্গু মোকাবিলায় সরকার আন্তরিকভাবে কাজ করছে

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
ডেঙ্গু মোকাবিলায় সরকার আন্তরিকভাবে কাজ করছে

স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেন, সরকার ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলার জন্য আন্তরিকভাবে কাজ করছে৷  আক্রান্তের সংখ্যা বাড়া ও কিছু মৃত্যুতে আমরা ব্যথিত।

সোমবার সকালে বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতিসংঘ দিবস পালন উপলক্ষে Clean up Campaign-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অভিজ্ঞতার আলোকে নতুন নতুন পদক্ষেপ নেয়া হচ্ছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নানা উদ্যাগ নেয়া হচ্ছে। মশা মারার ঔষধ প্রয়োগসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে৷

মন্ত্রী আরো বলেন, এই বছর আগের তুলনায় আবহাওয়ার ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে। এখন থেমে থেমে বৃষ্টি হওয়ার ফলে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি হচ্ছে। এডিস মশা মোকাবিলা করতে আমাদের সচেতনতা বৃদ্ধির সাথে  সন্মিলিতভাবে উদ্যোগ গ্রহণ অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশ স্কাউটের প্রধান জাতীয় কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খানসহ জাতিসংঘের বিভিন্ন দেশের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ