
শুরুতে বলতেই হচ্ছে এই জায়গায় সোশ্যাল মিডিয়ার আতঙ্ক একটু কমানো দরকার। স্কলারশিপ না থাকলে বিদেশে পড়া অসম্ভব এমন কোনো সাধারণ নিয়ম নেই। বিশেষ করে কানাডা এখনও study permit-এর জন্য বিভিন্ন বৈধ ফাইনান্সিয়াল প্রুফ গ্রহণ করে, যার মধ্যে ব্যাংক স্টেটমেন্ট, শিক্ষাঋণ, টিউশন পরিশোধের প্রমাণ এবং অন্যান্য বৈধ উৎস রয়েছে। যুক্তরাজ্যও নির্দিষ্ট নিয়মে নিজের টাকা, বাবা-মায়ের টাকা, student loan এবং official financial sponsorship এক্সেপ্ট করে।
যদি আপনার বাজেট সীমিত হয়, তাহলে শুধু একটা দেশ ধরে বসে থাকবেন না। একটা তিন-লেয়ারের পরিকল্পনা করবেন।
প্রথম লেয়ার: এটা হবে ফুল স্কলারশিপ! Chevening, Erasmus Mundus এবং আপনার বিষয় ও দেশের জন্য প্রযোজ্য অন্যান্য সরকারি বা আন্তর্জাতিক স্কলারশিপ খুঁজে নেবেন।।
দ্বিতীয় লেয়ার: হাফ স্কলারশিপ! বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বৃত্তি, GREAT-এর মতো নির্দিষ্ট স্কলারশিপ এবং টিউশন ফি ছাড় দেখতে পারেন।
তৃতীয় লেয়ার: নিজের টাকা + শিক্ষা ঋণ! যদি ফুল স্কলারশিপ না পান, তাহলে পরিবারের আয়, নিজের সঞ্চয়, শিক্ষা ঋণ এবং অন্যান্য গ্রহণযোগ্য টাকার সোর্স শো করতে পারেন!
আপনি যদি এখনো বিশ্ববিদ্যালয়ে পড়েন, তাহলে আপনার সবচেয়ে বড় সুবিধা হলো আপনার সময় আছে। এক্ষেত্রে পরবর্তী ১২/২৪ মাসকে কাজে লাগান। প্রথমে নিজের CGPA যতটা সম্ভব ভালো রাখুন। তারপর ইংরেজি দক্ষতা বাড়ান। নিজের বিষয়ভিত্তিক অন্তত ২/৩টি ভালো কাজ বা প্রজেক্ট করুন। কোনো সংগঠনে দায়িত্ব নেওয়ার সুযোগ থাকলে নিন। স্বেচ্ছাসেবী কাজ করুন। আর গবেষণার সুযোগ পেলে চেষ্টা করুন।
আপনার যদি ২/৩ বছর কাজের অভিজ্ঞতা থাকে, তাহলে Chevening-এর মতো লিডারশিপ আছে এমন স্কলারশিপের জন্য প্রোফাইল তৈরি করার সুযোগ থাকতে পারে। Chevening বর্তমানে স্নাতক শেষ করার পর কমপক্ষে ২,৮০০ ঘণ্টা যোগ্য কাজের এক্সপেরিয়েন্স চায়। আপনি কাজের জায়গায় শুধু চাকরি করেছেন এটা না দেখিয়ে কী ধরনের দায়িত্ব নিয়েছেন, কী পরিবর্তন এনেছেন এবং কী নেতৃত্ব দিয়েছেন এসব তুলে ধরুন। আর Erasmus Mundus-এর মতো প্রোগ্রামের ক্ষেত্রে আপনার একাডেমিক প্রোফাইল, বিষয়ভিত্তিক যোগ্যতা এবং নির্দিষ্ট প্রোগ্রামের প্রয়োজনীয়তার সঙ্গে নিজের মিল দেখুন।
বর্তমান ইন্টারন্যাশনাল শিক্ষাব্যবস্থায় ডকুমেন্টস যাচাই আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ২০২৬ সালে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে স্কলারশিপের জন্য আবেদনকারীদের যোগ্যতা যাচাই নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে! একটি যাচাই প্রতিষ্ঠানের বিশ্লেষণে দেখা গেছে ২০২৪/২৫ সালের ৪৫টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫৫,০০০ পোস্টগ্র্যাজুয়েট অফারের মধ্যে প্রায় ৫% ক্ষেত্রে উল্লেখ করা আগের যোগ্যতার সঙ্গে অসঙ্গতি পাওয়া গিয়েছিল। তাই:
সবশষে বলবো, স্কলারশিপের পেছনে ছুটবেন, কিন্তু শুধু স্কলারশিপের ওপর জীবন আটকে রাখবেন না! বিদেশে পড়াশোনার জন্য এখন সবচেয়ে বুদ্ধিমান পদ্ধতি হলো একটা ব্যাকআপ পরিকল্পনা রাখা। আপনার লক্ষ্য যদি ২০২৭ সালে বিদেশে মাস্টার্স করা হয়, তাহলে আজ থেকেই Chevening, Erasmus Mundus প্রযোজ্য অন্যান্য সরকারি/আন্তর্জাতিক স্কলারশিপের জন্য প্রস্তুতি নিন। স্কলারশিপ পাওয়া ভাগ্যের বিষয় যতটা, তার চেয়ে বেশি প্রস্তুতির বিষয়।