
চাইনিজ ভাষা শিখতে চান, কিন্তু শুরুতেই মাথায় একটাই প্রশ্ন অনলাইনে শিখব, নাকি সরাসরি ক্লাসে গিয়ে শিখব?
আর আপনি যদি চট্টগ্রামে থাকেন, তাহলে প্রশ্নটা আরও নির্দিষ্ট! চট্টগ্রামে কোথায় চাইনিজ ভাষা শেখানো হয়? GEC-এর আশেপাশে কি ভালো কোনো চাইনিজ ভাষার প্রতিষ্ঠান আছে?
শুরুতেই বলে রাখি চীন-বাংলাদেশের ব্যবসা, বাণিজ্য, শিক্ষা ও কর্মসংস্থানের সম্পর্ক বাড়ার সঙ্গে সঙ্গে ম্যান্ডারিন চাইনিজ জানা অনেকের জন্য বাড়তি দক্ষতা হয়ে উঠছে। চট্টগ্রামেও চাইনিজ ভাষা শেখার সুযোগ ধীরে ধীরে বাড়ছে।
তাই আপনি একদম শূন্য থেকে শুরু করতে চাইলে, আমাদের আজকের এই লেখাটি আপনার জন্য!
চাইনিজ ভাষা শেখার ক্ষেত্রে একদম নতুন হলে আমার মতে অফলাইন ক্লাস দিয়ে শুরু করা বেশি সুবিধাজনক। কারণ যে শেখাবে সে আপনার উচ্চারণ সরাসরি শুনে সংশোধন করতে পারবে। বিশেষ করে পিনইন ও টোন শেখার সময় এটি বেশ কাজে আসে।
আবার অফলাইন ক্লাসে অন্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সুযোগও পাওয়া যায়। ফলে শুধু বই দেখে শেখার বদলে বাস্তবে চাইনিজ বলার আত্মবিশ্বাস তৈরি হয়।
আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অফলাইন ক্লাসে নিয়মিত উপস্থিত থাকার একটা চাপ থাকে। মানে, বাসায় বসে আজকে একটু পরে পড়ব বলতে বলতে রাত ১২টা বাজিয়ে দেওয়ার সম্ভাবনা কম থাকবে!
চট্টগ্রামে বর্তমানে চাইনিজ ভাষা শেখার কয়েকটি প্লেইস এভেইলএভেল আছে। তবে ভর্তি হওয়ার আগে বর্তমান ব্যাচ, কোর্স ফি ও ক্লাসের সময় সরাসরি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হওয়া উচিত। আমরা এখানে কিছু প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য দিয়ে দিচ্ছি! আপনারা চেক করে নেবেন:
১. Chinese Language Club, GEC: GEC-এর আশেপাশে চাইনিজ ভাষা জন্য এই প্রতিষ্ঠানটি ট্রাই করতে পারেন। Chinese Language Club-এর অনলাইন ঠিকানা হলো O.R. Nizam Road, Road No. 1, House No. 14, GEC, Chattogram। আর ফোন নম্বর ০১৮৪১৭২৮৮৮৮। এই নাম্বারে কল করে ভর্তি হওয়ার আগে ফোন করে অবশ্যই জেনে নেবেন নতুন ব্যাচ কবে শুরু হবে, কোর্স কতদিনের, মোট ফি কত, সপ্তাহে কয়দিন ক্লাস থাকবে, শিক্ষক কে একদম, নতুন শিক্ষার্থীদের জন্য কোন স্তর থেকে শুরু হবে এবং অনলাইন ও অফলাইন দুটোর কোনটি বর্তমানে চালু আছে! কারণ অনেক সময় প্রতিষ্ঠানের ব্যাচ ও কোর্সের সময় পরিবর্তিত হতে পারে।
২. CIU-এর কনফুসিয়াস ইনস্টিটিউট চাইনিজ ভাষা শিক্ষাকেন্দ্র: চট্টগ্রামে চাইনিজ ভাষা শেখার ক্ষেত্রে আরেকটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হলো চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বা CIU-এর Confucius Institute Chinese Language Teaching Site। যা চট্টগ্রামে চাইনিজ ভাষা শেখানোর জন্য কনফুসিয়াস ইনস্টিটিউটের একটি শিক্ষাকেন্দ্র এবং বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী এটি চট্টগ্রামের প্রথম চাইনিজ ভাষা শেখার প্রতিষ্ঠান! এখানে শুধু CIU-এর শিক্ষার্থী নয়, বরং চট্টগ্রামের যেকোনো আগ্রহী ব্যক্তিও চাইনিজ শেখার জন্য কোর্স করতে পারেন। এই প্রতিষ্ঠানের ঠিকানা হলো Minhaj Complex, 12 Jamal Khan Road, Chattogram। CIU-এর তথ্য অনুযায়ী এখানে সার্টিফায়েড নেটিভ চাইনিজ শিক্ষক দিয়ে কোর্স পরিচালনা করা হয়। পাশাপাশি কেন্দ্রটি HSK পরীক্ষার কেন্দ্র হিসেবেও কাজ করে।
চট্টগ্রামে আরো অনেক চাইনিজ কোচিং সেন্টার থাকলেও জিইসির এই ২টি প্রতিষ্ঠানের রিভিউ অনেক ভালো। তাই এই দুটোর যেকোনো একটি ট্রাই করতে পারেন! আর হ্যাঁ! দুটোর মধ্যে সিদ্ধান্ত নেওয়ার আগে শুধু ফি দেখে সিদ্ধান্ত নেবেন না। পাশাপাশি শিক্ষক + ক্লাসের পরিবেশ + কোর্সের কাঠামো + আপনার লক্ষ্য এই চারটি বিষয় একসঙ্গে দেখবেন।