শিরোনাম:
জার্মানিতে ফ্রিতে যাওয়ার সুযোগ ২০২৬: Berlin Global Forum-এর আবেদন, খরচ ও যোগ্যতা UK ফ্রিতে পড়াশোনার সুযোগ দিচ্ছে চিভনিং স্কলারশিপ ২০২৭ প্রবাসে অতিরিক্ত আয় করবেন কীভাবে: জেনে নিন ৯টি স্মার্ট উপায় সুন্দর প্রবাস জীবন গড়তে যে ১০টি অভ্যাস আজই শুরু করা উচিত প্রবাসে লাখপতি হতে চাইলে আজই শুরু করুন এই ১২টি অভ্যাস চাইনিজ ভাষা শেখার সবচেয়ে সহজ উপায়: HSK কমপ্লিট গাইড দালাল ছাড়াই চীনে ফুল-ফান্ড স্কলারশিপ: ধাপে ধাপে আবেদন গাইড ২০২৬ প্রবাসে ৫ বছরে লাখপতি হতে জেনে নিন প্রবাসে টাকা জমানোর সবচেয়ে সহজ উপায় ফ্রিতে সৌদি আরবে পড়াশোনা করতে আবেদন করুন সৌদি আরব সরকারি স্কলারশিপে চীনে ফ্রি স্কলারশিপ মানে কি সত্যিই ফ্রি?

ঢাকায় আসার অনুমতি পেলেন না নোরা ফাতেহি

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

ডলার বাঁচাতে ভারতীয় আইটেম গানের শিল্পী নোরা ফাতেহিকে ঢাকায় আসার অনুমতি দেয়নি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সোমবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানিয়েছে মন্ত্রণালয়।

নারী উদ্যোক্তা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নোরা ফাতেহিকে নিয়ে আসার অনুমতি প্রসঙ্গে ও উইমেন লিডারশিপ করপোরেশনের পক্ষে ইসরাত জাহান মারিয়ার আবেদনে সংস্কৃতি মন্ত্রণালয় এ সিদ্ধান্ত দিয়েছে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে বলা হয়, বৈশ্বিক অবস্থার প্রেক্ষিতে দেশে  বৈদেশিক মুদ্রার মজুদ সুসংহত রাখার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের স্মারকের প্রেক্ষিতে উইমেন লিডারশিপ করপোরেশনের আয়োজনে ১৮ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন হলে নারী উদ্যোক্তা ভারতীয় অভিনেত্রী নোরা ফাতেহিকে অ্যাওয়ার্ডে অংশগ্রহণের অনুমতি প্রদান করা যাচ্ছে না।

সম্প্রতি এক ভিডিওবার্তায় নোরা ফাতেহি বাংলাদেশের ভক্তদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আপনাদের সঙ্গে দেখা করার জন্য আমি মুখিয়ে আছি।’

নোরা ফাতেহি বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন। সেগুলোর মধ্যে রয়েছে—‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেভ জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস’ প্রভৃতি।

মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। ‘বিগ বস ৯’, ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ বিভিন্ন টিভি শোতেও নোরার উপস্থিতি ছিল চোখে পড়ার মত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ