শিরোনাম:
বিদেশে শিক্ষা ঋণ আর স্টুডেন্ট ফাইল কি একই: এ বিষয়ে সম্পূর্ণ গাইড ২০২৬ বিদেশে চাকুরির আবেদনের জন্য প্রস্তুতি নিবেন যেভাবে বিদেশে পড়াশোনার জন্য ব্যাংক লোন: এ টু জেট তথ্য [একসাথে] জার্মানিতে ফ্রিতে যাওয়ার সুযোগ ২০২৬: Berlin Global Forum-এর আবেদন, খরচ ও যোগ্যতা UK ফ্রিতে পড়াশোনার সুযোগ দিচ্ছে চিভনিং স্কলারশিপ ২০২৭ প্রবাসে অতিরিক্ত আয় করবেন কীভাবে: জেনে নিন ৯টি স্মার্ট উপায় সুন্দর প্রবাস জীবন গড়তে যে ১০টি অভ্যাস আজই শুরু করা উচিত প্রবাসে লাখপতি হতে চাইলে আজই শুরু করুন এই ১২টি অভ্যাস চাইনিজ ভাষা শেখার সবচেয়ে সহজ উপায়: HSK কমপ্লিট গাইড দালাল ছাড়াই চীনে ফুল-ফান্ড স্কলারশিপ: ধাপে ধাপে আবেদন গাইড ২০২৬

অভিনেতা ও নাট্যকার মাসুম আজিজ আর নেই

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
মাসুম আজিজ
মাসুম আজিজ

একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী, নাট্যকার মাসুম আজিজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৭ অক্টোবর) বিকাল তিনটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

ক্যানসার ও হার্টের সমস্যা নিয়ে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুম আজিজ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত বৃহস্পতিবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।

মাসুম আজিজ একাধারে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি থিয়েটারে কাজের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। প্রথম টিভি নাটকে অভিনয় করে ১৯৮৫ সালে। পরবর্তীতে বহু দর্শকপ্রিয় নাটকে দেখা গেছে তাকে।

ছোটপর্দার পাশাপাশি বড়পর্দায়ও খ্যাতি কুড়িয়েছেন মাসুম আজিজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ