শিরোনাম:
ইউনিভার্সিটি অব ম্যানিটোবা স্কলারশিপে ২৫ হাজার ডলারপ্রাপ্তির সুযোগ বিদেশে পড়তে গেলেই রিজেক্ট: যা করবেন বিদেশে শিক্ষা ঋণ আর স্টুডেন্ট ফাইল কি একই: এ বিষয়ে সম্পূর্ণ গাইড ২০২৬ বিদেশে চাকুরির আবেদনের জন্য প্রস্তুতি নিবেন যেভাবে বিদেশে পড়াশোনার জন্য ব্যাংক লোন: এ টু জেট তথ্য [একসাথে] জার্মানিতে ফ্রিতে যাওয়ার সুযোগ ২০২৬: Berlin Global Forum-এর আবেদন, খরচ ও যোগ্যতা UK ফ্রিতে পড়াশোনার সুযোগ দিচ্ছে চিভনিং স্কলারশিপ ২০২৭ প্রবাসে অতিরিক্ত আয় করবেন কীভাবে: জেনে নিন ৯টি স্মার্ট উপায় সুন্দর প্রবাস জীবন গড়তে যে ১০টি অভ্যাস আজই শুরু করা উচিত প্রবাসে লাখপতি হতে চাইলে আজই শুরু করুন এই ১২টি অভ্যাস

কক্সবাজারে গোসল করতে গিয়ে প্রাণ গেলো পর্যটকের

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বুধবার, ১২ অক্টোবর, ২০২২

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মোহাম্মদ সুমন (৪০) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। ১১ অক্টোবর মঙ্গলবার দুপুরে সৈকতের সীগাল পয়েন্টে এই ঘটনা ঘটে।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, মৃত পর্যটক মোহাম্মদ সুমন ঢাকার বংশাল থানার নয়াবাজার এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। সোমবার ঢাকা থেকে স্ত্রী ও সন্তানদের নিয়ে কক্সবাজার বেড়াতে আসেন মোহাম্মদ সুমন। তারা কক্সবাজার পৌঁছে সৈকতের লাবণী পয়েন্ট সংলগ্ন আবাসিক হোটেলে ওঠেন। মঙ্গলবার দুপুরে স্ত্রী ও সন্তানদের নিয়ে মোহাম্মদ সুমন সমুদ্র সৈকতে ঘুরতে যান। এক পর্যায়ে তারা সৈকতের সীগাল পয়েন্টে গোসলে নামেন। এ সময় স্রোতের টানে ভেসে যান মোহাম্মদ সুমন।

তিনি আরও জানান, গোসলের সময় ভেসে যাওয়ার বিষয়টি সুমনের স্ত্রী ঘটনাস্থলে উপস্থিত লাইফগার্ড কর্মী ও বিচ কর্মীদের অবহিত করেন। তাৎক্ষণিক লাইফগার্ড ও বিচ কর্মীরা জেট-স্কি’র সহায়তায় তাকে উদ্ধার তৎপরতা শুরু করেন। এক পর্যায়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

পর্যটক সুমনের  মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ