শিরোনাম:
UK ফ্রিতে পড়াশোনার সুযোগ দিচ্ছে চিভনিং স্কলারশিপ ২০২৭ প্রবাসে অতিরিক্ত আয় করবেন কীভাবে: জেনে নিন ৯টি স্মার্ট উপায় সুন্দর প্রবাস জীবন গড়তে যে ১০টি অভ্যাস আজই শুরু করা উচিত প্রবাসে লাখপতি হতে চাইলে আজই শুরু করুন এই ১২টি অভ্যাস চাইনিজ ভাষা শেখার সবচেয়ে সহজ উপায়: HSK কমপ্লিট গাইড দালাল ছাড়াই চীনে ফুল-ফান্ড স্কলারশিপ: ধাপে ধাপে আবেদন গাইড ২০২৬ প্রবাসে ৫ বছরে লাখপতি হতে জেনে নিন প্রবাসে টাকা জমানোর সবচেয়ে সহজ উপায় ফ্রিতে সৌদি আরবে পড়াশোনা করতে আবেদন করুন সৌদি আরব সরকারি স্কলারশিপে চীনে ফ্রি স্কলারশিপ মানে কি সত্যিই ফ্রি? কুরবানীর প্রতিটি পশমে সওয়াব: ইসলাম কী বলে জানুন

বুদ্ধি প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

কুড়িগ্রাম জেলার আলোচিত ও চাঞ্চল্যকর বুদ্ধি প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামি জয়ন্ত চন্দ্র বর্মণ’কে চট্টগ্রামের বোয়ালখালী এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

র‍্যাব জানায়, ভিকটিম ২৭ বছর বয়সের একজন বুদ্ধি প্রতিবন্ধী। গত ১৯ জুলাই ভিকটিম হঠাৎ অসুস্থ হলে ভিকটিমের পরিবার ভিকটিমকে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যায় এবং ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা শেষে ভিকটিম গর্ভবতী বলে জানায়। এ বিষয়ে ভিকটিমকে জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ২৩ এপ্রিল ভিকটিমকে বাড়িতে একা পেয়ে ভয়ভীতি প্রদর্শন করে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক জয়ন্ত চন্দ্র বর্মণ ধর্ষণ করে।

এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে জয়ন্ত চন্দ্র বর্মণ’কে আসামি করে কুড়িগ্রাম জেলার উলিপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর থেকে পলাতক ছিলেন আসামি জয়ন্ত বর্মণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ