শিরোনাম:
জার্মানিতে ফ্রিতে যাওয়ার সুযোগ ২০২৬: Berlin Global Forum-এর আবেদন, খরচ ও যোগ্যতা UK ফ্রিতে পড়াশোনার সুযোগ দিচ্ছে চিভনিং স্কলারশিপ ২০২৭ প্রবাসে অতিরিক্ত আয় করবেন কীভাবে: জেনে নিন ৯টি স্মার্ট উপায় সুন্দর প্রবাস জীবন গড়তে যে ১০টি অভ্যাস আজই শুরু করা উচিত প্রবাসে লাখপতি হতে চাইলে আজই শুরু করুন এই ১২টি অভ্যাস চাইনিজ ভাষা শেখার সবচেয়ে সহজ উপায়: HSK কমপ্লিট গাইড দালাল ছাড়াই চীনে ফুল-ফান্ড স্কলারশিপ: ধাপে ধাপে আবেদন গাইড ২০২৬ প্রবাসে ৫ বছরে লাখপতি হতে জেনে নিন প্রবাসে টাকা জমানোর সবচেয়ে সহজ উপায় ফ্রিতে সৌদি আরবে পড়াশোনা করতে আবেদন করুন সৌদি আরব সরকারি স্কলারশিপে চীনে ফ্রি স্কলারশিপ মানে কি সত্যিই ফ্রি?

স্কলারশিপ নিয়ে ডেনমার্কে থাকা-খাওয়ার খরচ

স্কলারশিপ নিয়ে ডেনমার্কে থাকা-খাওয়ার খরচ

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

স্কলারশিপ নিয়ে ডেনমার্কে থাকা-খাওয়ার খরচ

স্কলারশিপ নিয়ে ডেনমার্কে থাকা-খাওয়ার খরচ.jpg

ডেনমার্ক এমন একটি দেশ যেখানে লাইফস্টাইলের মান অত্যন্ত উন্নত। কিন্তু সেই সাথে খরচও বেশ বেশি। আপনি যদি পড়াশোনা, স্কলারশিপ বা পার্ট-টাইম কাজের জন্য সেখানে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে আগে থেকেই পুরো বাজেট সম্পর্কে ধারণা থাকা জরুরি। তাই আমাদের এই ডেনমার্কে থাকা-খাওয়ার খরচ নিয়ে সাজানো গাইডলাইনটি আপনার পড়া উচিত।

ডেনমার্কে থাকার খরচ

ডেনমার্কে থাকার খরচ শহরভেদে অনেক ভিন্ন হয়। ব্যাসিকেলি কোপেনহেগেন, আরহুস, ওডেন্সের মতো বড় শহরে বাসা ভাড়া সবচেয়ে বেশি।

আর যদি আপনি বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে থাকেন, তাহলে মাসে প্রায় ৩৫,০০০ থেকে ৬০,০০০ টাকা খরচ হতে পারে। এসব জায়গায় সাধারণত রান্নাঘর ও বাথরুম সবার সঙ্গে শেয়ার করতে হয়। তবে বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি থাকলে যাতায়াত খরচ অনেকটাই কমে যায়।

আর যদি আপনি বন্ধুদের সঙ্গে শেয়ারড অ্যাপার্টমেন্টে থাকেন, তাহলে প্রতিজনের মাসিক খরচ ৫০,০০০ থেকে ৮০,০০০ টাকার মধ্যে হতে পারে। এতে প্রাইভেসি কিছুটা বেশি পাওয়া যায়। তবে বিদ্যুৎ, পানি ও ইন্টারনেটের বিল আলাদা দিতে হয়।

সবশেষে যারা একা থাকতে চান বা পার্ট-টাইম কাজ করেন, তারা সাধারণত প্রাইভেট স্টুডিও বা ছোট ফ্ল্যাটে থাকেন। এ ধরনের বাসার মাসিক ভাড়া প্রায় ৯০,০০০ থেকে ১,৫০,০০০ টাকা পর্যন্ত হতে পারে।

ডেনমার্কে খাবারের খরচ 

এবার আসি ডেনমার্কে খাবারের খরচের ব্যাপারে। ডেনমার্কে রেস্টুরেন্টে খাওয়া বেশ ব্যয়বহুল। তাই অধিকাংশ স্টুডেন্ট নিজেরাই রান্না করে খায়। নিজে রান্না করলে সপ্তাহে বাজার খরচ গড়ে ১০,০০০ থেকে ১৫,০০০ টাকার মধ্যে হয়। অর্থাৎ মাসে প্রায় ৪০,০০০ থেকে ৫০,০০০ টাকা।

আর সেখানে সবচেয়ে জনপ্রিয় সুপারমার্কেট হলো Netto, Fakta ও Lidl! এখানে তুলনামূলক কম দামে গ্রোসারি জিনিসপত্র পাওয়া যায়। আর রেস্টুরেন্টে খেতে গেলে একবেলার সাধারণ খাবারের দাম প্রায় ১,২০০ থেকে ১,৫০০ টাকা, আর ফাস্টফুড যেমন বার্গার বা পিজ্জা খেলে ৭০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত লাগে। তাই বাইরে খাওয়ার পরিমাণ যদি কমানো যায়, অনেক টাকা বাঁচানো সম্ভব।

ডেনমার্কে ট্রান্সপোর্ট খরচ 

ডেনমার্কে পাবলিক ট্রান্সপোর্ট খুব উন্নত। বাস, ট্রেন, ও মেট্রো সব জায়গায় পাবেন। আর মাসিক পাবলিক ট্রান্সপোর্ট পাস নিতে হয় প্রায় ৭,০০০ থেকে ১০,০০০ টাকায়।

তবে সবচেয়ে জনপ্রিয় ও সাশ্রয়ী উপায় হলো সাইকেল চালানো। নতুন সাইকেলের দাম প্রায় ২০,০০০ থেকে ৩০,০০০ টাকা! আর এই জিনিস একবার কিনলে পরের মাসগুলোতে কোনো বাড়তি খরচ হয় না।

ডেনমার্কে ইউটিলিটি ও ইন্টারনেট খরচ

ডেনমার্কে বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল গড়ে মাসে ৬,০০০ থেকে ১০,০০০ টাকার মধ্যে হয়। আর ইন্টারনেট খরচ মাসে প্রায় ৩,০০০ থেকে ৫,০০০ টাকা। পাশাপাশি মোবাইল প্যাকেজ ১,০০০ থেকে ২,০০০ টাকার মধ্যে পাওয়া যায়।

ডেনমার্ক আনুমানিক মাসিক খরচ

সবকিছু মিলিয়ে একজন শিক্ষার্থীর মাসিক মোট জীবনযাত্রার খরচ হয় গড়ে ১,০০,০০০ থেকে ২,০০,০০০ টাকার মধ্যে। যারা শহরের বাইরে বা ছোট টাউনে থাকে, তাদের খরচ কিছুটা কম হয়, কিন্তু কোপেনহেগেনের মতো শহরে এই পরিমাণ আরও বেড়ে যেতে পারে।

ইতি কথা

মনে রাখবেন ডেনমার্কে থাকা-খাওয়ার খরচ কমাতে চাইলে আপনাকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে আবেদন করতে হবে। আর রান্না শেখার অভ্যাস গড়ে তুলতে হবে। কারণ বাইরে খাওয়াই সবচেয়ে ব্যয়বহুল। তাছাড়া স্কলারশিপের টাকা হাতে আসতে সময় লাগতে পারে। তাই প্রথম ২ মাসের খরচ আগে থেকে প্রস্তুত রাখতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ