শিরোনাম:
বিদেশে রেস্টুরেন্ট জব: স্বপ্ন নাকি বেঁচে থাকার লড়াই? বিশ্বের সেরা ১০ জন ধনী ব্যক্তি এবং তাদের নিয়ে বিস্তারিত তথ্য  সৌদি আরবে কাজ খুঁজে নিবেন যেভাবে: সৌদি আরবে চাকরি পাবার উপায়  সৌদি আরবে বর্তমান কাজের অবস্থা: সকল তথ্য একসাথে  ডিপ্লোমা শেষ করে জাপানে পড়াশোনা এবং চাকরির সুযোগ  স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ ২০২৫: ঘরে বসেই ইউরোপে ফুল ফ্রি পড়াশোনার তথ্য বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখছেন: জেনে নিন Recommendation Letter কিভাবে লিখবেন  চীনে মাসিক ২৮ হাজার টাকা উপবৃত্তি সহ ফুল ফ্রি স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ পাকিস্তান ট্যুর নিয়ে সম্পূর্ণ গাইড: খরচ | লোকেশনসহ সবকিছু  বিদেশে চাকরির ইন্টারভিউয়ের প্রস্তুতি নিবেন যেভাবে

দুই সন্তাদনের জননীকে নিয়ে উধাও প্রবাসী

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
উধাও প্রবাসী

নেত্রকোনার কেন্দুয়ায় আশুজিয়া ইউপির ভগবতীপুর গ্রামের মৃত রহিছ উদ্দিনের মেয়ে লিম লোম আক্তার ইরিনা ও হাসুয়ারি গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে এল হারুনের সঙ্গে ইরিনার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে।দুজন দুজনকে ভালবেসে এক পর্যায়ে অজানার উদ্দেশ্যে পারি জমিয়েছে।

 

বুধবার (২৪ জুলাই) সরেজমিনে গিয়ে জানা যায়,কিশোর বয়সেই লিম লোম আক্তার ইরিনা ও এল হারুনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো। দুই পরিবারের সম্মতি না থাকায় লিম লোম আক্তার ইরিনাকে অন্যত্র বিয়ে দেয়া হয় এবং পাঁচ বছরের সংসারে তার দুটি কন্যা সন্তান জন্ম নেয়। এর ভেতর এল হারুনও পাড়ি জমান মালয়েশিয়ায়। তবে অনলাইনের যুগে থেমে থাকে নি তাদের প্রেম কাহিনি। ভিডিও কলের মাধ্যমে নিয়মিতই যোগাযোগ ছিলো তাদের। এল হারুন কৌশলে ইরিনার বিশেষ মূহুর্তের ছবি স্কীন সর্টের মাধ্যমে রেখে দেয় বলে জানান চাচা হাবিব মিয়া। পরবর্তীতে দেশে এসে সেই ছবিগুলো প্রেমিক হারুন ইরিনার স্বামীকে দেখান। ঐ সব ছবি দেখে ক্ষিপ্ত হয়ে ইরিনার স্বামী তাকে তাৎক্ষনিকডিভোর্স দেন । ডিভোর্স হওয়ার পর পুরোনো সম্পর্কের নতুন করে পুর্ণতা পায় এবং মালয়েশিয়া ফেরত এল হারুনের হাত ধরে সকলের অজান্তে তারা পালিয়ে যায় । দুই পরিবারের কেউই জানেন না,তারা এখন কোথায় ও কিভাবে অবস্থান করছে।

 

এ বিষয়ে আশুজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইরিনা তার স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে।আবার এল হারুনকে নিয়ে পালিয়ে গেছে বলে শুনেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ