প্রবাসী বাংলাদেশির ভোটাধিকার নিশ্চিতের দাবি

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
প্রবাসী বাংলাদেশির ভোটাধিকার
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে প্রবাসীদের ভোটাধিকারের আহ্বান জানানো হয়।

বিশ্বের বিভিন্ন দেশে থাকা দেড় কোটি প্রবাসী বাংলাদেশির ভোটাধিকার নিশ্চিতের দাবি জানিয়েছে প্রবাসী অধিকার আন্দোলন। নির্বাচন অংশগ্রহণমূলক করতে প্রবাসীদের ভোটাধিকার পদ্ধতি সহজ ও স্মার্ট করার আহ্বান জানিয়েছেন আলোচকেরা।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, বিশ্বের ১৫৭টি দেশে দেড় কোটির বেশি বাংলাদেশি অবস্থান করছেন। নির্বাচন কমিশনের তথ্যমতে, দেশে মোট ভোটার ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এর মধ্যে দেড় কোটি প্রবাসী ভোটার কর্মসূত্রে বিদেশে অবস্থান করছেন।

২০০৮ সাল থেকে ‘পোস্টাল ব্যালট’-এর মাধ্যমে প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা থাকলেও জটিল পদ্ধতি ও সময়সাপেক্ষ হওয়ায় প্রবাসীরা ভোট দিতে আগ্রহ দেখাননি। কিন্তু এই অবস্থার পরিবর্তন চায় প্রবাসী অধিকার আন্দোলন।

প্রবাসী অধিকার আন্দোলনের আহ্বায়ক নূরুল মোস্তফা বলেন, অর্থনীতিতে প্রবাসীদের বিপুল অবদান থাকলেও ভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারে তাঁরা ভূমিকা রাখতে পারছেন না।

সংবাদ সম্মেলনে নির্বাচন বিশেষজ্ঞ আবদুল আলীম বলেন, বর্তমানে বিশ্বের ১২০টি দেশ তাদের প্রবাসে থাকা জনগণের ভোট দেওয়ার ব্যবস্থা করেছে। নির্বাচনব্যবস্থা সংস্কারের সময় এই বিষয়টিতে জোর দেওয়ার আহ্বান জানান তিনি।

সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বেশ কয়েকজন প্রবাসী বিক্ষোভ করেন। এতে দেশটির সরকার ৫৭ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়। পরে বাংলাদেশ সরকারের অনুরোধে তাদের ক্ষমা করে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে দেশটি। সংবাদ সম্মেলনে এই প্রবাসীদের সে দেশেই কাজের সুযোগ ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ