শিরোনাম:
UK ফ্রিতে পড়াশোনার সুযোগ দিচ্ছে চিভনিং স্কলারশিপ ২০২৭ প্রবাসে অতিরিক্ত আয় করবেন কীভাবে: জেনে নিন ৯টি স্মার্ট উপায় সুন্দর প্রবাস জীবন গড়তে যে ১০টি অভ্যাস আজই শুরু করা উচিত প্রবাসে লাখপতি হতে চাইলে আজই শুরু করুন এই ১২টি অভ্যাস চাইনিজ ভাষা শেখার সবচেয়ে সহজ উপায়: HSK কমপ্লিট গাইড দালাল ছাড়াই চীনে ফুল-ফান্ড স্কলারশিপ: ধাপে ধাপে আবেদন গাইড ২০২৬ প্রবাসে ৫ বছরে লাখপতি হতে জেনে নিন প্রবাসে টাকা জমানোর সবচেয়ে সহজ উপায় ফ্রিতে সৌদি আরবে পড়াশোনা করতে আবেদন করুন সৌদি আরব সরকারি স্কলারশিপে চীনে ফ্রি স্কলারশিপ মানে কি সত্যিই ফ্রি? কুরবানীর প্রতিটি পশমে সওয়াব: ইসলাম কী বলে জানুন

জয়ের সঙ্গে শাকিবের ভিডিওকল, বীরের মা বুবলি কী বলছেন ?

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : সোমবার, ৬ মার্চ, ২০২৩
জয়ের সঙ্গে শাকিবের ভিডিওকল

শাকিব খান বর্তমানে অবস্থান করছেন মাসকোটে। শনিবার (৪ মার্চ) সেখানে অনুষ্ঠিত ‘মাসকট বিটস’ কনসার্টে যাওয়ার আগে তার বড় ছেলে জয় অভিনেতাকে ভিডিও কল দেন। আর ছেলের সঙ্গে ভিডিও কলে কথোপকথনের একটি ভিডিও নিজের ফেসবুক পেজে পোস্ট করেন শাকিব। গতকাল (রোববার) পিতা-পুত্রের কথোপকথনের সে ভিডিও মূহুর্তেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

ভিডিওতে দেখা যায়, পিতা-পুত্র ভিডিও কলে কথা বলছেন। ৫১ সেকেন্ডের সেই ভিডিওটি শাকিব খানের ভেরিফায়েড ফেসবুক পেজে আপলোড করা হয়। যার ক্যাপশন ছিল, ‘ওমানে শো এর আগে আব্রাহামের কল!’ বাবা-ছেলের কথোপকথনের এমন দৃশ্য দেখে আপ্লুত হন ভক্তরা।

এদিকে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি নজর এড়ায়নি শাকিবের আরেক পুত্র বীরের মা অভিনেত্রী শবনম বুবলীর। তিনি তার প্রোফাইলেও সেটি শেয়ার করে প্রতিক্রিয়া জানান। ক্যাপশনে লেখেন, ‘বাবারা তার সব সন্তানদের প্রতিই এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকুক। কারণ একজন বাবা তার সন্তানদের অন্যতম বন্ধু, অভিভাবক ও উত্তম পথপ্রদর্শক। ভালোবাসা ও শ্রদ্ধা শাকিব খান।’ বুবলীর এমন পোস্টে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ