শিরোনাম:
জার্মানিতে ফ্রিতে যাওয়ার সুযোগ ২০২৬: Berlin Global Forum-এর আবেদন, খরচ ও যোগ্যতা UK ফ্রিতে পড়াশোনার সুযোগ দিচ্ছে চিভনিং স্কলারশিপ ২০২৭ প্রবাসে অতিরিক্ত আয় করবেন কীভাবে: জেনে নিন ৯টি স্মার্ট উপায় সুন্দর প্রবাস জীবন গড়তে যে ১০টি অভ্যাস আজই শুরু করা উচিত প্রবাসে লাখপতি হতে চাইলে আজই শুরু করুন এই ১২টি অভ্যাস চাইনিজ ভাষা শেখার সবচেয়ে সহজ উপায়: HSK কমপ্লিট গাইড দালাল ছাড়াই চীনে ফুল-ফান্ড স্কলারশিপ: ধাপে ধাপে আবেদন গাইড ২০২৬ প্রবাসে ৫ বছরে লাখপতি হতে জেনে নিন প্রবাসে টাকা জমানোর সবচেয়ে সহজ উপায় ফ্রিতে সৌদি আরবে পড়াশোনা করতে আবেদন করুন সৌদি আরব সরকারি স্কলারশিপে চীনে ফ্রি স্কলারশিপ মানে কি সত্যিই ফ্রি?

আবার শুরু হচ্ছে জয়া’র পুতুল নাচের ইতিকথা

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ভক্তদের জন্য সুখবর! সামাজিক যোগাযোগমাধ্যমে সরব এই তারকা নিজেই জানিয়েছেন সুখবরটি। জয়া জানান, মাসখানেক আগে ‘পুতুল নাচের ইতিকথা’ নামের নতুন ছবির শুটিং আবার শুরু হচ্ছে। হঠাৎ করেই ছবিটির শুটিং বন্ধ হয়ে গিয়েছিল। তাতে এই তারকার ভক্তরা বেশ নিরাশ হয়েছিলেন। তবে খুশির সংবাদ হলো – সব সংশয় কাটিয়ে ছবিটির শুটিং আবারও শুরু করতে যাচ্ছেন এটির পরিচালক সুমন মুখোপাধ্যায়।
জানা যায়, মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ‘পুতুল নাচের ইতিকথা’ অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। ছবির নির্মাতা গণমাধ্যমে বলেন, শুরুর দিকে সবকিছু পরিকল্পনা মতো হলেও মাঝপথে কিছুটা অর্থ সংকট ও বাধা আসে। এসব পরিকল্পনার সময় ছিল না, শুটিংয়ের সময় বুঝতে পেরেছিলাম। এর কারণে ছবির শুটিং বন্ধ হয়ে গিয়েছিল। সেই সমস্যাগুলোর সমাধান করেই এবার পুরো প্রস্তুতি নিয়ে শুটিং শুরু করতে যাচ্ছি। আশা রাখছি, খুব দ্রুতই ছবিটির বাকি নির্মাণ কাজ শেষ করতে পারবো। নিমার্তা আরও বলেন, খুব দ্রুত ছবিটির ডাবিং ও এডিটিংয়ের কাজ শুরু হবে। এপ্রিলের মধ্যে সব কাজ শেষ করার পরিকল্পনাও রয়েছে। এরপর দিনক্ষণ দেখে মুক্তি দেয়া হবে।
ছবিটি নিয়ে জয়া আহসান বলেন, আমি এই ছবিটি নিয়ে অনেক আগে থেকেই আশাবাদী। মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাসের চরিত্রে অভিনয় করছি আমি। এটা ভেবেই তো আমার মন ভালো হয়ে যায়। তবে ছবিটির শুটিং হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় মন খারাপ হয়েছিল। এখন অবশ্য জানতে পারলাম আবারও শুটিং শুরু হতে যাচ্ছে। তাই বলা চলে এই ছবি সংশ্লিষ্ট সবারই ভালো হয়েছে। এখন সফলভাবে এটির কাজ শেষ হলেই মঙ্গল হয়।’
জানা গেছে, এই ছবিতে জয়া আহসানের পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কলকাতার পরমব্রত, আবির চট্টোপাধ্যায়সহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ