শিরোনাম:
বিদেশে রেস্টুরেন্ট জব: স্বপ্ন নাকি বেঁচে থাকার লড়াই? বিশ্বের সেরা ১০ জন ধনী ব্যক্তি এবং তাদের নিয়ে বিস্তারিত তথ্য  সৌদি আরবে কাজ খুঁজে নিবেন যেভাবে: সৌদি আরবে চাকরি পাবার উপায়  সৌদি আরবে বর্তমান কাজের অবস্থা: সকল তথ্য একসাথে  ডিপ্লোমা শেষ করে জাপানে পড়াশোনা এবং চাকরির সুযোগ  স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ ২০২৫: ঘরে বসেই ইউরোপে ফুল ফ্রি পড়াশোনার তথ্য বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখছেন: জেনে নিন Recommendation Letter কিভাবে লিখবেন  চীনে মাসিক ২৮ হাজার টাকা উপবৃত্তি সহ ফুল ফ্রি স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ পাকিস্তান ট্যুর নিয়ে সম্পূর্ণ গাইড: খরচ | লোকেশনসহ সবকিছু  বিদেশে চাকরির ইন্টারভিউয়ের প্রস্তুতি নিবেন যেভাবে

শুভ’র সঙ্গে প্রেম নিয়ে যা বললেন ঐশী!

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
শুভ'র সঙ্গে প্রেম

কিছুদিন ধরেই জোর গুঞ্জন – অভিনেতা আরিফিন শুভ’র সঙ্গে প্রেমের সম্পর্ক চলমান জান্নাতুল ফেরদৌস ঐশী’র। এই গুঞ্জনের ডালপালা বেশ বিস্তৃত হওয়ার পর এটা নিয়ে সংবাদকর্মীদের কাছে মুখ খুলেছেন ঐশী। শোবিজ মিডিয়ার মোটামুটি পরিচিত মুখ জান্নাতুল ফেরদৌস ঐশী সুন্দরী প্রতিযোগিতা থেকে চলচ্চিত্রের নায়িকার খাতায় নাম লিখিয়েছেন। তার অভিনীত ‘মিশন এক্সট্রিম’, ‘রাত জাগা ফুল’ ও ‘ব্ল্যাক ওয়ার’ নামের তিনটি ছবি মুক্তি পেয়েছে। কিন্তু তিনটি ছবিরই ব্যর্থতা তাকে চিত্রনায়িকা হিসেবে পরিচিতি এনে দিতে পারেনি। সঙ্গত কারণেই লাইট – ক্যামেরা অ্যাকশন নিয়ে ঐশীর ব্যস্ততা নেই। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বেশ সরব। সম্প্রতি সহ – অভিনেতা আরিফিন শুভ’র সঙ্গে দুটি ছবি শেয়ার করেছিলেন ঐশী। আর ওই ছবি দুটি দেখেই নানান জনের মনে নানান ধারণা তৈরি হয়েছে।

ঐশী’র দাবি – শুভ’র সঙ্গে তোলা ওই ছবি দুটিই নাকি তাদের প্রেমের গুঞ্জন রটিয়ে দেয়। ওই সময় ঐশী নীরব ছিলেন। কিন্তু গুঞ্জন ক্রমশ ভারী হয়ে যাওয়ায় তিনি আর নীরব থাকতে পারলেন না। সরব হয়ে এবার মুখ খুলেছেন ঐশী। প্রেমের গুঞ্জন নিয়ে ঐশী বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা একটা গুঞ্জন। এটা সত্য হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই। গুঞ্জনের তো কারণ থাকে, বেজ থাকে, আমি জানি কারণটা কী ? আমি তো একটা মেয়ের সঙ্গে ছবি আপলোড করে একই ক্যাপশন দিতে পারতাম, তাহলে কি ওই মেয়ের সঙ্গে আমার প্রেমের গুঞ্জন উঠতো ?

নিজের কোনো বিতর্ক নাই উল্লেখ করে ঐশী আরও বলেন, ইন্ডাস্ট্রিতে অনেক টক ঝাল মিষ্টি খবর পাই, মজার ঘটনা ঘটে। আমরা সেগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় বুলিং করতে, ট্রল করতে, মিমস বানাতে পছন্দ করি। হয়তোবা মানুষের বোরিং সময় কাটছিল, তাই ভেবেছিল ঐশীকে নিয়ে কিছু বানাই। কিন্তু এটা খুবই ব্যর্থ চেষ্টা।

সাংবাদিকরা আরিফিন শুভ’র সঙ্গে তার সম্পর্কটা কেমন জানতে চাইলে ঐশী বলেন, চলচ্চিত্রে কাজ শুরুর পর থেকে আরিফিন শুভ আমার মেন্টর। সহশিল্পী হিসেবে যখন কাজ করেছেন, উনি সাপোর্ট করেছেন। আমাকে স্নেহ করেছেন, সম্মান করেছেন। তার কাজে, আচরণে সেটা দেখতে পেয়েছি। তার সঙ্গে আমার ভালো সম্পর্ক, আর ভালো সম্পর্ক মানেই কিন্তু প্রেম না। শুভ ভাইয়ের সঙ্গে গুঞ্জন আমার জন্য বিব্রতকর। আমার মনে হয় – যখন বাইরের মানুষ এসব বলেন, তখন তার স্নেহের প্রতি অসম্মান করা হয়। তিনি একজন পারিবারিক মানুষ, তার পরিবার আছে। সিঙ্গেল হলে তাকে নিয়ে কথা উঠতে পারে, এটা নরমাল। কিন্তু যার পরিবার আছে তাকে নিয়ে এসব কথা আসলে এটা আমার জন্য অসম্মানজনক। আমি এমন মানসিকতার না যে, জেনে শুনে একজন মানুষের পরিবারের ঢুকবো।

উল্লেখ্য, আপাতত বড়পর্দায় কোনো কাজ না থাকায় অলস সময় জান্নাতুল ফেরদৌস ঐশী। তার নতুন কোনো ছবিরও খবর নেই। শুধু মুক্তির অপেক্ষায় আছে ঐশী অভিনীত ‘আদম’ নামের একটি ছবি। অর্থাৎ চলচ্চিত্র ক্যারিয়ারে এখন পর্যন্ত নিষ্প্রভ এই নায়িকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ