শিরোনাম:
বিদেশে রেস্টুরেন্ট জব: স্বপ্ন নাকি বেঁচে থাকার লড়াই? বিশ্বের সেরা ১০ জন ধনী ব্যক্তি এবং তাদের নিয়ে বিস্তারিত তথ্য  সৌদি আরবে কাজ খুঁজে নিবেন যেভাবে: সৌদি আরবে চাকরি পাবার উপায়  সৌদি আরবে বর্তমান কাজের অবস্থা: সকল তথ্য একসাথে  ডিপ্লোমা শেষ করে জাপানে পড়াশোনা এবং চাকরির সুযোগ  স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ ২০২৫: ঘরে বসেই ইউরোপে ফুল ফ্রি পড়াশোনার তথ্য বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখছেন: জেনে নিন Recommendation Letter কিভাবে লিখবেন  চীনে মাসিক ২৮ হাজার টাকা উপবৃত্তি সহ ফুল ফ্রি স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ পাকিস্তান ট্যুর নিয়ে সম্পূর্ণ গাইড: খরচ | লোকেশনসহ সবকিছু  বিদেশে চাকরির ইন্টারভিউয়ের প্রস্তুতি নিবেন যেভাবে

জন্মদাতা মাকেও ঢুকতে দিতে পারি না বাসায়

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
আরজে কিবরিয়া
আরজে কিবরিয়া

কক্সবাজারে বেড়াতে গিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জনপ্রিয় রেডিও জকি ও ইউটিউবার গোলাম কিবরিয়া সরকার। সে খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে নেটিজেনদের উদ্দেশ্যে একটি পোস্ট দেন তিনি।

পোস্টের এক অংশে আরজে কিবরিয়া লিখেছেন: ‘… জ্ঞানত আমি কোনদিন আমার পারিবারিক বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে আলোচনা সমালোচনা হয় এমন কোন বিষয় নিয়ে কথা বলিনি। আমি বলতেও চাই না যতক্ষণ পর্যন্ত সে আমার স্ত্রী। আমি আমার কাছে সৎ এবং কারো প্রতি কোন অন্যায় করিনি।’

 

এই পোস্টে মন্তব্য করে কিবরিয়াকে সান্ত্বনা দিয়েছেন অনেকে। শতাধিক মন্তব্যের মধ্যে সানাউল্লাহ লাভলু নামে একজনের মন্তব্যের প্রতিউত্তরে কিবরিয়া লিখেছেন: ‘অনেক সেক্রিফাইস করেছি… অনেক। জন্মদাতা মাকেও ঢুকতে দিতে পারি না আমার বাসায়। সন্তানকেও তাই বলে সেক্রিফাইস! নোপ। নেভার! আর কতকাল পাবলিক ইমেজের ক্ষতি হবে ভেবে নিজেকে নিজে ধ্বংস করবো। আমি সব কিছুর জন্য প্রস্তুত আছি। ইনশা আল্লাহ।’

জানা যায়, বুধবার (১১ জানুয়ারি) আরজে কিবরিয়া স্ত্রী-সন্তানসহ ৫-৭ জন স্বজন নিয়ে কক্সবাজার বেড়াতে আসেন। তারা একটি তারকা মানের হোটেলে ওঠেন। বৃহস্পতিবার সকালের কোন এক সময় স্বামী-স্ত্রীর মাঝে পারিবারিক কলহ নিয়ে তর্কাতর্কি হয়। এ সময় সন্তানদের মেরে স্ত্রী আত্মহত্যার হুমকি দিলে আরজে কিবরিয়া জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেন। কল পেয়ে কক্সবাজার সদর থানার একটি টিম হোটেলে গিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করেন এবং নিরাপত্তার স্বার্থে আরজে কিবরিয়াকে জিডি করার পরামর্শ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ