শিরোনাম:
জার্মানিতে ফ্রিতে যাওয়ার সুযোগ ২০২৬: Berlin Global Forum-এর আবেদন, খরচ ও যোগ্যতা UK ফ্রিতে পড়াশোনার সুযোগ দিচ্ছে চিভনিং স্কলারশিপ ২০২৭ প্রবাসে অতিরিক্ত আয় করবেন কীভাবে: জেনে নিন ৯টি স্মার্ট উপায় সুন্দর প্রবাস জীবন গড়তে যে ১০টি অভ্যাস আজই শুরু করা উচিত প্রবাসে লাখপতি হতে চাইলে আজই শুরু করুন এই ১২টি অভ্যাস চাইনিজ ভাষা শেখার সবচেয়ে সহজ উপায়: HSK কমপ্লিট গাইড দালাল ছাড়াই চীনে ফুল-ফান্ড স্কলারশিপ: ধাপে ধাপে আবেদন গাইড ২০২৬ প্রবাসে ৫ বছরে লাখপতি হতে জেনে নিন প্রবাসে টাকা জমানোর সবচেয়ে সহজ উপায় ফ্রিতে সৌদি আরবে পড়াশোনা করতে আবেদন করুন সৌদি আরব সরকারি স্কলারশিপে চীনে ফ্রি স্কলারশিপ মানে কি সত্যিই ফ্রি?

জিৎ এর নতুন ছবি মানুষ সিনেমায় নায়িকা হচ্ছেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিম।

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
জিতের বিপরীতে মিম

জিতের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ঘোষণা করা হয়েছে, মানুষ সিনেমায় নায়িকা হচ্ছেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিম। বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় জিতের প্রযোজনা প্রতিষ্ঠানের ফেসবুক পেজ থেকে ছবির মূল চরিত্রের নামগুলো ঘোষণা করা হয়েছে।

‘মানুষ’-এ জিৎ-মিমের সঙ্গে আরও থাকছেন জিতু কমল, সুস্মিতা চ্যাটার্জি, সৌরভ চক্রবর্তী প্রমুখ। ছবিটি প্রযোজনা করছেন জিৎ নিজেই।

ঘোষণার পোস্ট শেয়ার করে মিমও নিশ্চিত করলেন খবরটি। বললেন, ‘আমার পরবর্তী কাজ।’

নির্মাতা সঞ্জয় সমদ্দার আগেই জানিয়েছেন, শিগগিরই তিনি মানুষ ছবির শুটিং শুরু করবেন। মুক্তি দেবেন ঈদুল আজহায়।

এর আগেও জিতের সঙ্গে কাজ করেছেন মিম। সেই ছবির নাম ‘সুলতান: দ্য সেভিয়র’। রাজা চন্দ পরিচালিত সিনেমাটি ২০১৮ সালে মুক্তি পেয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ