শিরোনাম:
UK ফ্রিতে পড়াশোনার সুযোগ দিচ্ছে চিভনিং স্কলারশিপ ২০২৭ প্রবাসে অতিরিক্ত আয় করবেন কীভাবে: জেনে নিন ৯টি স্মার্ট উপায় সুন্দর প্রবাস জীবন গড়তে যে ১০টি অভ্যাস আজই শুরু করা উচিত প্রবাসে লাখপতি হতে চাইলে আজই শুরু করুন এই ১২টি অভ্যাস চাইনিজ ভাষা শেখার সবচেয়ে সহজ উপায়: HSK কমপ্লিট গাইড দালাল ছাড়াই চীনে ফুল-ফান্ড স্কলারশিপ: ধাপে ধাপে আবেদন গাইড ২০২৬ প্রবাসে ৫ বছরে লাখপতি হতে জেনে নিন প্রবাসে টাকা জমানোর সবচেয়ে সহজ উপায় ফ্রিতে সৌদি আরবে পড়াশোনা করতে আবেদন করুন সৌদি আরব সরকারি স্কলারশিপে চীনে ফ্রি স্কলারশিপ মানে কি সত্যিই ফ্রি? কুরবানীর প্রতিটি পশমে সওয়াব: ইসলাম কী বলে জানুন

কেরানীগঞ্জে স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর আত্মহত্যা

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
কেরানীগঞ্জে

সৌদি প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে মৌসুমি (২২) নামে এক নারী গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছেন  বলে জানা গেছে। ২১ নভেম্বর( সোমবার) বিকেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন অর রশিদ।

স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার রোহিতপুর ইউনিয়নের সোনাকান্দা গ্রামের প্রাইমারি স্কুল সংলগ্ন বাচ্চু মিয়ার মেয়ে মৌসুমি ও প্রতিবেশী রব মিয়ার ছেলে আক্তাররে বিয়ে হয় প্রায় ১০ বছর আগে। তাদের ঘরে রয়েছে পাঁচ ও আড়াই বছর বয়সী দুই মেয়ে সন্তান। দীর্ঘদিন যাবৎ স্বামী-স্ত্রীর মাঝে বিবাদ চলছিলো। এরই অংশ হিসেবে গত ২০ নভেম্বর রাত ১০ টার দিকে দুই মেয়েকে ঘুমে রেখে স্বামীকে ভিডিও কল দিয়ে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের বারান্দার আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করেন মৌসুমী। পরে স্বামী আক্তার হোসেন তার শাশুড়িকে ফোনে বিষয়টি জানালে পরিবারের লোকজন দরজা ভেঙে মৌসুমির ঝুলন্ত লাশ উদ্ধার করে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন অর রশিদ জানান, ঘটনাটি শুনে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ