শিরোনাম:
জার্মানিতে ফ্রিতে যাওয়ার সুযোগ ২০২৬: Berlin Global Forum-এর আবেদন, খরচ ও যোগ্যতা UK ফ্রিতে পড়াশোনার সুযোগ দিচ্ছে চিভনিং স্কলারশিপ ২০২৭ প্রবাসে অতিরিক্ত আয় করবেন কীভাবে: জেনে নিন ৯টি স্মার্ট উপায় সুন্দর প্রবাস জীবন গড়তে যে ১০টি অভ্যাস আজই শুরু করা উচিত প্রবাসে লাখপতি হতে চাইলে আজই শুরু করুন এই ১২টি অভ্যাস চাইনিজ ভাষা শেখার সবচেয়ে সহজ উপায়: HSK কমপ্লিট গাইড দালাল ছাড়াই চীনে ফুল-ফান্ড স্কলারশিপ: ধাপে ধাপে আবেদন গাইড ২০২৬ প্রবাসে ৫ বছরে লাখপতি হতে জেনে নিন প্রবাসে টাকা জমানোর সবচেয়ে সহজ উপায় ফ্রিতে সৌদি আরবে পড়াশোনা করতে আবেদন করুন সৌদি আরব সরকারি স্কলারশিপে চীনে ফ্রি স্কলারশিপ মানে কি সত্যিই ফ্রি?

ঝিনাইদহে নবগঙ্গা নদী দখলমুক্ত করার দাবীতে মানববন্ধন

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
ঝিনাইদহে নবগঙ্গা নদী দখলমুক্ত করার দাবীতে মানববন্ধন

ঝিনাইদহের নবগঙ্গা নদী দখলমুক্ত করার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের এ কর্মসূচীর আয়োজন করে সদর উপজেলার জাড়গ্রামের বাসিন্দারা। কর্মসূচীতে ব্যানার-ফেস্টুন নিয়ে মৎস্যজীবিসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলার কুমড়াবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল করিম সিরাজ, স্থানীয় আব্দুল লতিফ, গোলাম মোস্তফা, দেবেন্দ্র নাথ হালদার রবীন হালদার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, জাড়গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নবগঙ্গা নদীর ৭টি স্থানে বাঁধ দিয়ে মাছ চাষ করছে প্রভাবশালীরা। স্থানীয় কৃষকরা নদীতে গেলে তাদের মারধর করা হয়। এমনকি নদীর পানিও ব্যবহার করতে দেয়া হয় না। তাই দ্রুত বাঁধ অপসারণ করার দাবী জানাচ্ছি।

পরে জেলা প্রশাসকের কাছে তাদের দাবী সম্বলিত একটি স্মারকলিপি পেশ করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ