সাতক্ষীরায় হারানো মোবাইল ফোন উদ্ধার ও নগদ টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।
বুধবার সকালে সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের আয়োজন সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে উদ্ধারকৃত ৩২১টি মোবাইল ফোন ও বিভিন্ন সময়ে বিকাশ একাউন্টের ম্যাধমে খয়ে যাওয়া ২লক্ষ ৫৩ হাজার ৩৭৩ টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়ে।
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) আতিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধারকৃত মেবাইল ও নগদ টাকা প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।