শিরোনাম:
UK ফ্রিতে পড়াশোনার সুযোগ দিচ্ছে চিভনিং স্কলারশিপ ২০২৭ প্রবাসে অতিরিক্ত আয় করবেন কীভাবে: জেনে নিন ৯টি স্মার্ট উপায় সুন্দর প্রবাস জীবন গড়তে যে ১০টি অভ্যাস আজই শুরু করা উচিত প্রবাসে লাখপতি হতে চাইলে আজই শুরু করুন এই ১২টি অভ্যাস চাইনিজ ভাষা শেখার সবচেয়ে সহজ উপায়: HSK কমপ্লিট গাইড দালাল ছাড়াই চীনে ফুল-ফান্ড স্কলারশিপ: ধাপে ধাপে আবেদন গাইড ২০২৬ প্রবাসে ৫ বছরে লাখপতি হতে জেনে নিন প্রবাসে টাকা জমানোর সবচেয়ে সহজ উপায় ফ্রিতে সৌদি আরবে পড়াশোনা করতে আবেদন করুন সৌদি আরব সরকারি স্কলারশিপে চীনে ফ্রি স্কলারশিপ মানে কি সত্যিই ফ্রি? কুরবানীর প্রতিটি পশমে সওয়াব: ইসলাম কী বলে জানুন

নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

 

অভিযুক্ত খোকন মিয়া (৫৩) শিবপুর উপজেলার তেলিয়া গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে।

নরসিংদীর শিবপুরে পিতার দ্বারা নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় শনিবার রাতে উপজেলার ধানুয়া কাজীবাড়ী এলাকা থেকে অভিযুক্ত খোকন মিয়াকে (৫৩) গ্রেপ্তার করে শিবপুর মডেল থানা পুলিশ।

 

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, খোকন বিয়ে পাগল একজন লোক। গত এক মাস পূর্বে রাতে সবাই ঘুমিয়ে পড়লে রাতে তার নিজের মেয়েকে ধর্ষণ করে। পরে ভুক্তভোগীকে এই বিষয়ে কাউকে না বলার জন্য নানা ভয়ভীতি দেখানো হয়। সর্বশেষে গত বৃহস্পতিবার রাতে সে মেয়েকে ধর্ষণ করতে যায়। ওই সময় মেয়েটি চেঁচামেচি শুরু করে। এতে খোকনের স্ত্রী ঘুম থেকে জেগে উঠলে সে ঘর থেকে পালিয়ে যায়। ওই সময় ভুক্তভোগী তার মাকে সবকিছু জানায়। পরে মেয়ের মা বাদী হয়ে মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে শিবপুর মডেল থানায় স্বামীর নামে মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত খোকনকে গ্রেপ্তার করে।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা শিকার করে বলেন, মেয়েকে ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে শনিবার রাতে খোকনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ তরা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ