চায়নায় পড়াশোনা মানেই কি কোটি টাকা খরচ? নাকি স্কলারশিপ পেলে প্রায় ফ্রিতে বিদেশে BSC করা সম্ভব?

বাস্তবতা হলো সঠিক তথ্য জানলে চায়না হতে পারে HSC পাস শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি গন্তব্য। এই লেখায় আপনি জানবেন চায়নায় BSC করতে মোট কত টাকা লাগে, কোন কোন খাতে খরচ হয়, স্কলারশিপ পেলে খরচ কত কমে যায়সহ যাবতীয় সকল গুরুত্বপূর্ণ ইনফরমেশন!
বাংলাদেশি স্টুডেন্ট মধ্যে চায়না দ্রুত জনপ্রিয় হওয়ার কয়েকটি বড় কারণ আছে! যেমন চীনে বিশ্বমানের পাবলিক ইউনিভার্সিটি রয়েছে, সেখানে ইংরেজি মাধ্যমে BSC প্রোগ্রামের সুযোগ আছে, টিউশন ফি তুলনামূলক কম, প্রচুর সরকারি স্কলারশিপ, স্টুডেন্ট ভিসা পাওয়া সহজ আবার সহজ শর্তে পার্ট-টাইম সুযোগও আছে। এ কারণেই প্রতিবছর হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী HSC এর পরে চায়না চলে যাচ্ছে।
HSC এর পরে চায়নায় BSC করার যে খরচটা আমি এখন আপনাকে দেবো সেটা মূলত স্কলারশিপ ছাড়া! এক বছর খরচের হিসাবে এখানে পড়বে:
২৬ থেকে ৪৬ লাখ টাকার কথা শুনে আপনি যদি ঘাবড়ে যান তবে চলুন স্কলারশিপ পেলে চায়নায় BSC করতে কত টাকা লাগে সে ব্যাপারে আলোচনা করি। চায়নায় রয়েছে:
বলে রাখা ভালো এই ক্ষেত্রে আপনার নিজের পকেট থেকে খরচ হিসাবে প্রথম বছর আপনাকে ভিসা ও ফ্লাইটের জন্য ৮০,০০০ থেকে ১,২০,০০০ টাকা ঢালতে হবে। ডকুমেন্ট, মেডিকেলের জন্য আনুমানিক ৩০,০০০ থেকে ৫০,০০০ টাকা লাগবে। মোটকথা প্রথম বছর প্রায় ১,২০,০০০ থেকে ১,৭০,০০০ টাকা ম্যানেজ করতে পারলেই হবে।
HSC এর পরে চায়নায় BSC করতে যেসব অপশন আপনি কাজে লাগাতে পারেন:
না! সবসময় লাগবে না। কারণ অনেক ইউনিভার্সিটিতে IELTS ছাড়াও আবেদন করা যায়। তাছাড়া Medium of Instruction Certificate থাকলে অথবা ইন্টারনাল ইংলিশ টেস্টে পাস করলে IELTS ছাড়া বিএসসি করতে পারবেন। তবে এ কথা ঠিক যে IELTS থাকলে স্কলারশিপ চান্স আরও বেড়ে যায়।
আপনার যদি বাজেট সীমিত থাকে, স্কলারশিপে পড়তে চান, আন্তর্জাতিক ক্যারিয়ার চান তবে আপনার HSC রেজাল্ট মাঝারি হলেও আপনি চায়নাতে এপ্লাই করতে পারবেন।