ঘরে বসে চাইনিজ ভাষা শেখার সহজ উপায় | Beginner থেকে Practical লেভেল গাইড

ঘরে বসে চাইনিজ ভাষা শেখার সহজ উপায় | Beginner থেকে Practical লেভেল গাইড

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

ঘরে বসে চাইনিজ ভাষা শেখার সহজ উপায় | Beginner থেকে Practical লেভেল গাইড

ঘরে বসে চাইনিজ ভাষা শেখার সহজ উপায় | Beginner থেকে Practical লেভেল গাইড.jpg

চাইনিজ ভাষা শুনলেই মাথায় আসে ভাইরে ভাই এই ভাষা অনেক কঠিন! স্কুল-কলেজে না পড়লে শেখা যাবে না, টাকা ছাড়া সম্ভব না! এবার আমি সত্যিটা বলি?

চাইনিজ বা Mandarin ভাষা ফ্রিতে, ঘরে বসেই শেখা সম্ভব…যদি আপনি সঠিক পথে যান। এই আর্টিকেলে আমি কোনো কোচিং সেন্টারের বিজ্ঞাপন করবো না, কোনো ৩ দিনে ফ্লুয়েন্ট টাইপ মিথ্যাও বলবো না। বলবো ফ্রিতে ঘরে বসে চাইনিজ ভাষা শেখার সহজ উপায়…যেগুলো বাংলাদেশ থেকে হাজারো মানুষ ব্যবহার করে শিখছে।

কেন চাইনিজ ভাষা শেখা দরকার? 

চাইনিজ শেখা এখন বিলাসিতা না। আবার এটা অপশনাল স্কিল না! এটা স্ট্র্যাটেজিক স্কিল। আর এর বাস্তব কারণগুলো হলো চীন পৃথিবীর ২য় বৃহত্তম অর্থনীতি। আবার চায়না স্কলারশিপে চাইনিজ জানা থাকলে চান্স বেশি পাওয়া যায়। শুধু কি তাই? চায়না, মালয়েশিয়া, সিঙ্গাপুরে জব মার্কেটে ভ্যালু অনেক বেশি। আমদানি-রপ্তানি, ফ্রিল্যান্সিং, ট্রান্সলেশন কাজে ডিমান্ড আছে। আবার ভবিষ্যতে AI থাকলেও এই চাইনিজ ভাষা জানা মানুষই এগিয়ে থাকবে। কিন্তু এখন প্রশ্ন ফ্রিতে কীভাবে শুরু করবেন?

ধাপ ১: আগে ভয়টা বাদ দিন 

চাইনিজ ভাষার সবচেয়ে বড় শত্রু হলো ভয়। কিন্তু আপনাকে মনে রাখতে হবে চাইনিজে কোনো গ্রামার টেন্স নেই। আবার এখানে কোনো Verb change হয় না, Singular বা Plural আলাদা করতে হয় না। তবে উচ্চারণটা বেশি বেশি প্র্যাকটিসে ঠিক করতে হয়।

ধাপ ২: YouTube দিয়ে ফ্রি চাইনিজ শিখুন

YouTube হলো ফ্রি চাইনিজ শেখার সবচেয়ে শক্তিশালী প্ল্যাটফর্ম। এক্ষেত্রে আপনি শুরুতে Chinese for beginners in English, Learn Mandarin pronunciation, Chinese tone practice, Basic Chinese conversation এসব লিখে ইউটিউবে সার্চ দিতে পারেন। যদি প্রতিদিন ২০/৩০ মিনিট ভিডিও দেখতে পারেন দেখবেন খুব দ্রুত সবকিছু শিখে ফেলতে পারছেন।

ধাপ ৩: ফ্রি চাইনিজ লার্নিং অ্যাপ ব্যবহার করুন

কোচিংয়ে টাকা দেওয়ার আগে আপনার উচিত হবে মোবাইল বা যেকোনো ডিভাইসের সাহায্যে ফ্রি চাইনিজ লার্নিং অ্যাপ ব্যবহার করা। এক্ষেত্রে আপনি Duolingo, HelloChinese বা Pleco Dictionary ব্যবহার করতে পারেন। তবে মনে রাখবেন, একসাথে সব অ্যাপ না। চেষ্টা করবেন যেকোনো একটা অ্যাপ বেছে নিয়ে ৩০ দিন চালানোর।

ধাপ ৪: Pinyin শিখুন

অনেকেই প্রথমেই চাইনিজ লেখা দেখে ভয় পায়।

অথচ এখানে ট্রিকটা হলো আগে Pinyin শিখা। সহজ ভাষায় এটাকে বলে English alphabet দিয়ে চাইনিজ লেখা। তাছাড়া আপনি জানেন কিনা জানি না চীনে পড়তে বা জব করতে গেলেও শুরুতে Pinyin দিয়েই শেখানো হয়।

ধাপ ৫: প্রতিদিন ১০টি বাক্য মুখে বলার অভ্যাস করুন

চাইনিজ শেখার সবচেয়ে দ্রুত উপায় হলো Sentence-based learning। মানে আপনাকে প্রতিদিন এমন ১০টা বাক্য শিখতে হবে। যেমন, Hello, how are you? I am from Bangladesh. I am a student. I want to learn Chinese. How much is this? চাইনিজে এই বাক্যগুলো জোরে জোরে বলবেন আর আয়নার সামনে বলবেন। পাশাপাশি ভুল হলে ভয় পাবেন না। মাথায় রাখবেন ভুল না করে দুনিয়ার কোনো ভাষা শেখা হয় না।

ধাপ ৬: ফ্রি ভাষা শিখার পার্টনার খুঁজুন 

ঘরে বসে চাইনিজ শেখার সবচেয়ে underrated আরেকটা টেকনিক হলো Language Exchange। অনেক ফ্রি অ্যাপ/প্ল্যাটফর্মে চাইনিজ মানুষ পাবেন যারা ইংরেজি শিখতে চায়। এক্ষেত্রে আপনি ওদের ইংরেজি শেখাবেন আর ওরা আপনাকে চাইনিজ শেখাবে। এতে আপনার কথা বলার ভয় কেটে যাবে। সাথে বাস্তব উচ্চারণও শিখতে পারবেন। তাও একদম ফ্রিতে।

ধাপ ৭: চাইনিজ কনটেন্ট দেখুন সাবটাইটেলসহ

সবশেষে বলবো চাইনিজ কনটেন্ট দেখুন সাবটাইটেলসহ। এক্ষেত্রে Chinese vlog, Chinese drama, Short Chinese reels এসব দেখতে পারেন। প্রথমে English subtitle সহ দেখবেন। তারপর subtitle ছাড়াই বোঝার চেষ্টা করুন। তবে বুঝতে না পারলেও সমস্যা নেই। কারণ শুরুতে যে সব বুঝতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই।

কত দিনে চাইনিজ শেখা যায়? 

সুগারকোটিং বাদ দিয়ে বলি? চাইনিজ শিখতে গেলে ১ মাসে Basic পরিচিতি, ৩ মাসে Simple conversation, ৬ মাসে Daily life Chinese, ১ বছরে ভালো কমিউনিকেশন হয়ে যাবে। কিন্তু শর্ত একটাই এবং সেটা হচ্ছে নিয়মিত প্র্যাকটিস।

তবে এক্ষেত্রে সাধারণ ভুল যেগুলো করবেন না সেগুলি হলো একসাথে অনেক রিসোর্সে হাত দেওয়া, Character মুখস্থ করতে গিয়ে হতাশ হয়ে যাওয়া, কথা বলার আগে পারফেক্ট হওয়ার অপেক্ষা করা, ৭ দিন পড়ে ছেড়ে দেওয়া।

মনে রাখবেন আজকাল ইন্টারনেট, একটি মোবাইল, দিনে ৩০ মিনিট সময় থাকলেই ফ্রিতে ঘরে বসে চাইনিজ ভাষা শেখা ১০০% সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ