এইচএসসি শেষ করে ইতালির স্কলারশিপে পড়াশোনার সুযোগ

এইচএসসি শেষ করে ইতালির স্কলারশিপে পড়াশোনার সুযোগ

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

এইচএসসি শেষ করে ইতালির স্কলারশিপে পড়াশোনার সুযোগ

বিদেশে পড়াশোনার জন্য স্টুডেন্ট ভিসা: দেশভিত্তিক তথ্য এবং খরচ.jpg

আপনি কি এইচএসসি শেষ করে ইতালিতে পড়াশোনার স্বপ্ন দেখছেন? যদি দেখে থাকেন তবে অবশ্যই আপনাকে জানতে হবে ইতালিতে এইচএসসি শেষ করে স্কলারশিপ কি সত্যিই পাওয়া সম্ভব, খরচ কত হবে, এবং আবেদন প্রক্রিয়াটি কেমন হবে। যা নিয়েই আজ আমরা কথা বলবো। বিস্তারিত জানতে সাথেই থাকুন।

কেন ইতালির স্কলারশিপ?

ইতালি শুধু প্রাচীন শিল্প, সংস্কৃতি ও ইতিহাসের দেশ নয়! বরং উচ্চশিক্ষার ক্ষেত্রে মানেও এটি বিশ্ববিখ্যাত। এখানে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়, গবেষণা সুবিধা এবং বিভিন্ন স্কলারশিপের অফার রয়েছে। সাথে রয়েছে আন্তর্জাতিক স্বীকৃত ডিগ্রি, ইংরেজি-মাধ্যমে পড়াশোনা, ইউরোপে কাজের সুযোগ এবং ইন্টার্নশিপের সম্ভাবনা। সাথে বিভিন্ন স্টাইপেন্ডিয়াম ও টিউশন ফি-ফ্রি স্কলারশিপ।

ইতালি স্কলারশিপের ধরন

ইতালিতে পড়াশোনার জন্য প্রধানত তিন ধরনের স্কলারশিপ পাওয়া যায়। যেমন:

সরকারি স্কলারশিপ: ইতালিয়ান সরকার ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের জন্য প্রতি বছর সরকারি স্কলারশিপ ঘোষণা করে। এতে টিউশন ফি, থাকা, মাসিক ভাতা, স্বাস্থ্যবিমা এবং রাউন্ড ট্রিপ বিমান টিকিট অন্তর্ভুক্ত থাকে।

বিশ্ববিদ্যালয় ভিত্তিক স্কলারশিপ: অনেক বিশ্ববিদ্যালয় নিজস্ব ফান্ড থেকে স্কলারশিপ অফার করে। এগুলির জন্য সাধারণত GPA, একাডেমিক পারফরম্যান্স এবং ল্যাঙ্গুয়েজ স্কিল গুরুত্বপূর্ণ।

বেসরকারি ফাউন্ডেশন স্কলারশিপ: বিভিন্ন আন্তর্জাতিক ফাউন্ডেশন ও নন-প্রফিট সংস্থা ইতালিতে পড়াশোনা করতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা দিয়ে থাকে।

ইতালি স্কলারশিপে আবেদনের জন্য এইচএসসি পরবর্তী যোগ্যতা

যদি আপনি এইচএসসি বা সমমানের পরীক্ষায় ভালো ফলাফল করেন, তবে আপনি শিউরলি আবেদন করতে পারবেন অনার্স প্রোগ্রামে। তবে শর্তাবলী হিসাবে আপনার থাকতে হবে:

  • ন্যূনতম GPA ৩.০ / ৪.০ 
  • ইংরেজিতে পড়াশোনা করতে চাইলে IELTS বা TOEFL স্কোর
  • ইতালিতে কোনো প্রোগ্রামের জন্য পূর্ব অভিজ্ঞতা বা একাডেমিক প্রয়োজনীয়তা 

ইতালি স্কলারশিপে খরচের ধারনা

এবার আসি ইতালি স্কলারশিপে খরচের ধারণার ব্যাপারে। সাধারণত ইতালিতে পড়াশোনার খরচ শিক্ষার্থী অনুযায়ী পরিবর্তিত হয়। স্কলারশিপ না পেলে আনুমানিক খরচ পড়বে টিউশন ফি বছরে ৫০০ থেকে ৩,০০০ ইউরো, বাসস্থান বাবদ বছরে ৩,০০০ থেকে ৬,০০০ ইউরো, খাবার এবং দৈনন্দিন খরচ বাবদ বছরে ২,০০০ থেকে ৩,০০০ ইউরো।

মানে মোট খরচ তাও বিনা স্কলারশিপে বছরে পড়বে প্রায় ৭,৫০০ থেকে ১২,০০০ ইউরো। যা বাংলাদেশি টাকায় দাঁড়াবে প্রায় ৮ থেকে ১৩ লাখ টাকার মতো। স্কলারশিপ পেলে এই খরচ প্রায় ৯০% পর্যন্ত কমতে পারে। অর্থাৎ টিউশন ফি ও থাকার খরচ প্রায় ফ্রি হয়ে যায় এবং কিছু স্কলারশিপে মাসিক ভাতা পর্যন্ত পাওয়া যায়।

ইতালি স্কলারশিপে আবেদন প্রক্রিয়া

১. বিশ্ববিদ্যালয় বা সরকারী স্কলারশিপের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করুন।

২. পাসপোর্ট ও ছবি, একাডেমিক সার্টিফিকেট মানে এইচএসসি মার্কশিট, রেফারেন্স লেটার, Statement of Purpose (SOP) এবং ইংরেজি দক্ষতার প্রমাণ হিসাবে IELTS/TOEFL স্কোর এসব প্রয়োজনীয় ডকুমেন্টস প্রস্তুত করুন।

৩. অনলাইনে আবেদন সাবমিট করুন এবং নির্ধারিত ফি প্রদান করুন।

৪. সবশেষে এডমিশন এবং স্কলারশিপ কনফার্মেশন পেলে, ভিসার জন্য আবেদন করুন।

ইতালি স্কলারশিপের ভিসা ও অন্যান্য নিয়ম

মনে রাখবেন ইতালি স্কলারশিপের ক্ষেত্রে শিক্ষার্থী ভিসা বা Student Visa আবশ্যক। তাছাড়া আপনার এই ভিসার জন্য বিশ্ববিদ্যালয় থেকে Letter of Acceptance দরকার। পাশাপাশি প্রয়োজনীয় ব্যাংক স্টেটমেন্ট ও ফিন্যান্সিয়াল প্রমাণ থাকতে হবে এবং আপনার স্বাস্থ্যবিমা বাধ্যতামূলক।

ইতালিতে পড়াশোনার সুবিধা ও বাস্তবতা

ইতালিতে পড়াশোনার সুবিধা হিসাবে পাবেন:

  • ইউরোপীয় স্টাইলের উচ্চমানের শিক্ষা
  • আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ফান্ড
  • অনার্স থেকে পিএইচডি পর্যন্ত সুযোগ
  • পার্ট টাইম হিসাবে সাপ্তাহিক ২০ ঘণ্টা কাজের অনুমতি

আর অসুবিধা হিসেবে ফেইস করতে হবে:

  • ভাষার সমস্যা 
  • শুরুতে থাকা-খাওয়ার বেশি খরচ
  • স্কলারশিপের জন্য প্রতিযোগিতা বেশি

ইতি কথা

মনে রাখবেন এইচএসসি শেষ করার পর ইতালি স্কলারশিপে পড়াশোনা করা সম্ভব এবং সঠিক পরিকল্পনা ও সময়মতো আবেদন করলে খরচ প্রায় শূন্যের কাছাকাছি আসবে। তাই উচ্চশিক্ষার স্বপ্ন থাকলে ইতালিতে স্কলারশিপের সুযোগকে কোনোভাবে হাতছাড়া করবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ