শিরোনাম:
বিদেশে রেস্টুরেন্ট জব: স্বপ্ন নাকি বেঁচে থাকার লড়াই? বিশ্বের সেরা ১০ জন ধনী ব্যক্তি এবং তাদের নিয়ে বিস্তারিত তথ্য  সৌদি আরবে কাজ খুঁজে নিবেন যেভাবে: সৌদি আরবে চাকরি পাবার উপায়  সৌদি আরবে বর্তমান কাজের অবস্থা: সকল তথ্য একসাথে  ডিপ্লোমা শেষ করে জাপানে পড়াশোনা এবং চাকরির সুযোগ  স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ ২০২৫: ঘরে বসেই ইউরোপে ফুল ফ্রি পড়াশোনার তথ্য বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখছেন: জেনে নিন Recommendation Letter কিভাবে লিখবেন  চীনে মাসিক ২৮ হাজার টাকা উপবৃত্তি সহ ফুল ফ্রি স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ পাকিস্তান ট্যুর নিয়ে সম্পূর্ণ গাইড: খরচ | লোকেশনসহ সবকিছু  বিদেশে চাকরির ইন্টারভিউয়ের প্রস্তুতি নিবেন যেভাবে

ঢাকা জেলা বিএনপির নতুন কমিটি: সভাপতি আশফাক, সম্পাদক নিপুণ

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

খন্দকার আবু আশফাককে সভাপতি ও অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ঢাকা জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। এর আগে গত ৩০ অক্টোবর ঢাকা জেলা বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।

নতুন কমিটির সভাপতি আশফাক ঢাকা জেলা বিএনপির সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং নিপুণ রায় চৌধুরী বিএনপির নির্বাহী কমিটির সদস্য, কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপির সভাপতি। এ ছাড়াও নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন তিনি।

অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, ‘প্রথমত আমার ওপর আস্থা রেখে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করায় দলের চেয়ারপারসন ও গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন আমরা একযোগে কাজ করতে চাই।

আংশিক কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহসভাপতি সভাপতি শাহ মইনুল হোসেন বিল্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামছুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে অমি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ