শিরোনাম:
ইউনিভার্সিটি অব ম্যানিটোবা স্কলারশিপে ২৫ হাজার ডলারপ্রাপ্তির সুযোগ বিদেশে পড়তে গেলেই রিজেক্ট: যা করবেন বিদেশে শিক্ষা ঋণ আর স্টুডেন্ট ফাইল কি একই: এ বিষয়ে সম্পূর্ণ গাইড ২০২৬ বিদেশে চাকুরির আবেদনের জন্য প্রস্তুতি নিবেন যেভাবে বিদেশে পড়াশোনার জন্য ব্যাংক লোন: এ টু জেট তথ্য [একসাথে] জার্মানিতে ফ্রিতে যাওয়ার সুযোগ ২০২৬: Berlin Global Forum-এর আবেদন, খরচ ও যোগ্যতা UK ফ্রিতে পড়াশোনার সুযোগ দিচ্ছে চিভনিং স্কলারশিপ ২০২৭ প্রবাসে অতিরিক্ত আয় করবেন কীভাবে: জেনে নিন ৯টি স্মার্ট উপায় সুন্দর প্রবাস জীবন গড়তে যে ১০টি অভ্যাস আজই শুরু করা উচিত প্রবাসে লাখপতি হতে চাইলে আজই শুরু করুন এই ১২টি অভ্যাস

স্পর্শকাতর জায়গায় হাত দেওয়ায় জায়েদের নায়িকা সায়ন্তিকা কলকাতায় চলে গেছেন

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
‘অনাকাঙ্ক্ষিত স্পর্শ’ করায় শুটিং ছেড়ে কলকাতায় চলে গেছেন জায়েদের নায়িকা সায়ন্তিকা

বাংলাদেশে শুটিং করতে এসে অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছেন বলে দাবি করেছেন কলকাতার নায়িকা সায়ন্তিকা ব্যানার্জি।

 

আর এ কারণেই নাকি তার ও জায়েদ খান অভিনীত নতুন সিনেমা ‌‘ছায়াবাজ’-এর শুটিং শেষ না করেই কলকাতায় চলে গেছেন তিনি।

সিনেমার শুটিং করতে গত ৩০ আগস্ট কলকাতা থেকে ঢাকায় আসেন সায়ন্তিকা। সেদিন বিকালেই জায়েদ খানের সঙ্গে কক্সবাজারে যান তিনি। কথা ছিল ১২ সেপ্টেম্বর পর্যন্ত শুটিং করার। কিন্তু তিনি সেটি না করে ৭ সেপ্টেম্বর চলে যান।

জানা গেছে, গান দিয়ে শুরু হয় কাজ। নির্বিঘ্নেই শেষ হয় প্রথম গানের শুটিং। দ্বিতীয় গানের শুটিং চলাকালীন হঠাৎ করেই সায়ন্তিকা অভিযোগ করেন নৃত্য পরিচালক মাইকেলের বিরুদ্ধে। নৃত্য পরিচালক অনাকাঙ্ক্ষিতভাবে তাকে স্পর্শ করেছে। তাই পরিবর্তন করতে হবে নৃত্য পরিচালককে, অন্যথায় তিনি কাজ করবেন না।

এ বিষয়ে জানতে সিনেমাটির পরিচালক তাজু কামরুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এক সংবাদমাধ্যমকে জানান, নৃত্য পরিচালকের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। অনুমতি ছাড়াই স্পর্শ করায় রাগ করেছিলেন সায়ন্তিকা। পরে নৃত্য পরিচালককে পরিবর্তনের দাবি জানিয়েছেন সায়ন্তিকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ