শিরোনাম:
বিদেশে রেস্টুরেন্ট জব: স্বপ্ন নাকি বেঁচে থাকার লড়াই? বিশ্বের সেরা ১০ জন ধনী ব্যক্তি এবং তাদের নিয়ে বিস্তারিত তথ্য  সৌদি আরবে কাজ খুঁজে নিবেন যেভাবে: সৌদি আরবে চাকরি পাবার উপায়  সৌদি আরবে বর্তমান কাজের অবস্থা: সকল তথ্য একসাথে  ডিপ্লোমা শেষ করে জাপানে পড়াশোনা এবং চাকরির সুযোগ  স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ ২০২৫: ঘরে বসেই ইউরোপে ফুল ফ্রি পড়াশোনার তথ্য বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখছেন: জেনে নিন Recommendation Letter কিভাবে লিখবেন  চীনে মাসিক ২৮ হাজার টাকা উপবৃত্তি সহ ফুল ফ্রি স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ পাকিস্তান ট্যুর নিয়ে সম্পূর্ণ গাইড: খরচ | লোকেশনসহ সবকিছু  বিদেশে চাকরির ইন্টারভিউয়ের প্রস্তুতি নিবেন যেভাবে

যে কারণে ফেসবুকে ফলোয়ার কমছে

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বুধবার, ১২ অক্টোবর, ২০২২

ফেসবুকে ফলোয়ার সংখ্যা কমছে। বুধবার সকালে ঘুম থেকে উঠে দেশের অনেকেই দেখেন, তাদের ফেসবুকে ফলোয়ার সংখ্যা রহস্যজনকভাবে কমে অর্ধেক বা তারও কমে দাঁড়িয়েছে। এমনকি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের ফলোয়ারের সংখ্যাও প্রায় ১০ কোটি থেকে কমে রাতারাতি তার ফলোয়ারের সংখ্যা কমে মাত্র ৯ হাজার ৯৯৩ হয়েছে।

অনেকেই বিষয়টি নিয়ে নিজ নিজ ফেসবুক পেইজে পোস্ট দিয়েছেন। ঠিক কী কারণে ফলোয়ারে সংখ্যা কমেছে এ নিয়ে মুখ খোলেনি ফেসবুক কর্তৃপক্ষ।

মার্কিন গণমাধ্যম নিউজউইক এক প্রতিবেদনে বলছে, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কয়েকটি বড় মিডিয়ার ফেসবুক অ্যাকাউন্ট উল্লেখযোগ্য সংখ্যক ফলোয়ার হারিয়েছে। গত সোম ও মঙ্গলবার প্রতিষ্ঠানগুলোর ফলোয়ারের সংখ্যা আকস্মিকভাবে হ্রাস পেয়েছে।

ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড এনফোর্সমেন্ট রিপোর্ট জানায়, চলতি বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে প্রায় ১.৪ বিলিয়ন সন্দেহজনক বট অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। তার আগের তিন মাসে প্রায় ১.৬ বিলিয়ন ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করেছে প্রতিষ্ঠানটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ