শিরোনাম:
জার্মানিতে ফ্রিতে যাওয়ার সুযোগ ২০২৬: Berlin Global Forum-এর আবেদন, খরচ ও যোগ্যতা UK ফ্রিতে পড়াশোনার সুযোগ দিচ্ছে চিভনিং স্কলারশিপ ২০২৭ প্রবাসে অতিরিক্ত আয় করবেন কীভাবে: জেনে নিন ৯টি স্মার্ট উপায় সুন্দর প্রবাস জীবন গড়তে যে ১০টি অভ্যাস আজই শুরু করা উচিত প্রবাসে লাখপতি হতে চাইলে আজই শুরু করুন এই ১২টি অভ্যাস চাইনিজ ভাষা শেখার সবচেয়ে সহজ উপায়: HSK কমপ্লিট গাইড দালাল ছাড়াই চীনে ফুল-ফান্ড স্কলারশিপ: ধাপে ধাপে আবেদন গাইড ২০২৬ প্রবাসে ৫ বছরে লাখপতি হতে জেনে নিন প্রবাসে টাকা জমানোর সবচেয়ে সহজ উপায় ফ্রিতে সৌদি আরবে পড়াশোনা করতে আবেদন করুন সৌদি আরব সরকারি স্কলারশিপে চীনে ফ্রি স্কলারশিপ মানে কি সত্যিই ফ্রি?

মোবাইল না পেয়ে প্রবাসী স্বামীর ওপর অভিমানে গৃহবধূর আত্মহত্যা

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

প্রবাসী স্বামীর ওপর অভিমান করে বিষপানে আঁখি আক্তার (১৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৭ অক্টোবর) দিবাগত রাতে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আঁখি ওই এলাকার মো. ওয়াসিমের স্ত্রী।

 

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, প্রায় দুই বছর আগে সৌদি প্রবাসী মো. ওয়াসিমের সঙ্গে আঁখি আক্তারের বিয়ে হয়। শুক্রবার রাতে আঁখি তার স্বামীর কাছে নতুন মোবাইল ও ওয়াইফাই সংযোগের জন্য ৫ হাজার টাকা দাবি করেন। কিন্তু স্বামী মোবাইল ও টাকা দিতে অস্বীকৃতি জানান।

 

এ ঘটনায় স্বামীর ওপর অভিমান করে রাতে আঁখি বিষপান করেন। টের পেয়ে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে রাতেই তাকে পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে রাতেই তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর রাতে তার মৃত্যু হয়।

 

এদিকে আঁখির বাবা ফরিদ হোসেনের অভিযোগ, স্বামী ও শ্বশুর-শাশুড়ি মিলে তার মেয়েকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত।

 

সিংগাইর থানার শান্তিপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ খালেদ মনসুর বলেন, ওই নারীর আত্মহত্যার বিষয়টি জানতে পেরেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ