শিরোনাম:
বিদেশে রেস্টুরেন্ট জব: স্বপ্ন নাকি বেঁচে থাকার লড়াই? বিশ্বের সেরা ১০ জন ধনী ব্যক্তি এবং তাদের নিয়ে বিস্তারিত তথ্য  সৌদি আরবে কাজ খুঁজে নিবেন যেভাবে: সৌদি আরবে চাকরি পাবার উপায়  সৌদি আরবে বর্তমান কাজের অবস্থা: সকল তথ্য একসাথে  ডিপ্লোমা শেষ করে জাপানে পড়াশোনা এবং চাকরির সুযোগ  স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ ২০২৫: ঘরে বসেই ইউরোপে ফুল ফ্রি পড়াশোনার তথ্য বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখছেন: জেনে নিন Recommendation Letter কিভাবে লিখবেন  চীনে মাসিক ২৮ হাজার টাকা উপবৃত্তি সহ ফুল ফ্রি স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ পাকিস্তান ট্যুর নিয়ে সম্পূর্ণ গাইড: খরচ | লোকেশনসহ সবকিছু  বিদেশে চাকরির ইন্টারভিউয়ের প্রস্তুতি নিবেন যেভাবে

বাগেরহাটে পিতা-পুত্রের মৃতদেহ উদ্ধার

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
বাগেরহাটে পিতা-পুত্রের মৃতদেহ উদ্ধার

বাগেরহাটের মোল্লাহাটের বড় গাওলা গ্রামে নিজ বসত ঘর থেকে পিতা পুত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত মোঃ হায়দার মোল্যা (২৮) গত দুই মাস যাবৎ ঢাকায় একটি বেসরকারি কোম্পানীতে চাকুরি করতেন।

জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য  নিয়ে গত ৬/৭ মাস ধরে তার স্ত্রী জোবাইরা খাতুন (২৫) তার পিতার বাড়ীতে অবস্থান করছেন। তবে তাদের শিশু পুত্র জিসান (৩) তার দাদীর সাথে হায়দার মোল্যার বাড়ীতে থাকতো। গত ২৭ অক্টোবর রাতে মোঃ হায়দার মোল্যা ঢাকা হতে বাড়ীতে আসে এবং রাত আনুমানিক ৭টার সময় নিহত মোঃ হায়দার মোল্যা তার বসত ঘরের অভ্যন্তরে শিশু পুত্র জিসানকে (৩) বালিশ চাপা দিয়ে হত্যা করে অতঃপর নিজে তার ঘরের ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

স্থানীয় লোকজন ও প্রতিবেশীরা কোন সাড়াশব্দ না পেলে ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে মোঃ হায়দার মোল্যা (২৮) ও তার শিশু জিসানের মৃতদেহ দেখতে পায়। সংবাদ পেয়ে ২৮ অক্টোবর রাত ৮ টার সময়  মোল্লাহাট থানা পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করে।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ