শিরোনাম:
বিদেশে পড়াশোনার জন্য ব্যাংক লোন: এ টু জেট তথ্য [একসাথে] জার্মানিতে ফ্রিতে যাওয়ার সুযোগ ২০২৬: Berlin Global Forum-এর আবেদন, খরচ ও যোগ্যতা UK ফ্রিতে পড়াশোনার সুযোগ দিচ্ছে চিভনিং স্কলারশিপ ২০২৭ প্রবাসে অতিরিক্ত আয় করবেন কীভাবে: জেনে নিন ৯টি স্মার্ট উপায় সুন্দর প্রবাস জীবন গড়তে যে ১০টি অভ্যাস আজই শুরু করা উচিত প্রবাসে লাখপতি হতে চাইলে আজই শুরু করুন এই ১২টি অভ্যাস চাইনিজ ভাষা শেখার সবচেয়ে সহজ উপায়: HSK কমপ্লিট গাইড দালাল ছাড়াই চীনে ফুল-ফান্ড স্কলারশিপ: ধাপে ধাপে আবেদন গাইড ২০২৬ প্রবাসে ৫ বছরে লাখপতি হতে জেনে নিন প্রবাসে টাকা জমানোর সবচেয়ে সহজ উপায় ফ্রিতে সৌদি আরবে পড়াশোনা করতে আবেদন করুন সৌদি আরব সরকারি স্কলারশিপে

কুমিল্লায় আ. লীগের সম্মেলনে দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
কুমিল্লায় আ. লীগের সম্মেলনে

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের প্রথম সম্মেলনে প্রবেশ করা নিয়ে দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গোলাগুলির ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন প্রতক্ষ্যদর্শীরা। এ ঘটনায় উভয় গ্রুপের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।

আজ শনিবার বেলা ১২ টার দিকে নগরীর কান্দিরপাড় এলাকায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের প্রথম ত্রি-বার্ষিক সম্মেলনে দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্য চলাকালে এ ঘটনা ঘটে।

এদিকে, আওয়ামী লীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় আহত হয়েছেন দৈনিক প্রথম আলোর স্থানীয় চিত্র সাংবাদিক এম সাদেক। তার গলায় ছররা গুলি লেগেছে বলে জানিয়েছেন তিনি। এম সাদেক জানান, দলটির দুই পক্ষের নেতাকর্মীদের গোলাগুলি চলাকালে ছররা গুলিতে আহত হন তিনি।

প্রত্যক্ষদর্শী ও দলের নেতাকর্মীরা জানায়, সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য চলাকালে আঞ্জুম সুলতানা সীমার নেতৃত্বে আফজল অনুসারীরা টাউন হল মাঠে প্রবেশের চেষ্টা করেন। এ সময় এমপি বাহারের অনুসারীরা তাদেরকে বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুর হয়। এ সময় অন্তত দশটি ককটেল বিস্ফোরণ ও বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। পরে পুলিশের সদস্যরা দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ