শিরোনাম:
জার্মানিতে ফ্রিতে যাওয়ার সুযোগ ২০২৬: Berlin Global Forum-এর আবেদন, খরচ ও যোগ্যতা UK ফ্রিতে পড়াশোনার সুযোগ দিচ্ছে চিভনিং স্কলারশিপ ২০২৭ প্রবাসে অতিরিক্ত আয় করবেন কীভাবে: জেনে নিন ৯টি স্মার্ট উপায় সুন্দর প্রবাস জীবন গড়তে যে ১০টি অভ্যাস আজই শুরু করা উচিত প্রবাসে লাখপতি হতে চাইলে আজই শুরু করুন এই ১২টি অভ্যাস চাইনিজ ভাষা শেখার সবচেয়ে সহজ উপায়: HSK কমপ্লিট গাইড দালাল ছাড়াই চীনে ফুল-ফান্ড স্কলারশিপ: ধাপে ধাপে আবেদন গাইড ২০২৬ প্রবাসে ৫ বছরে লাখপতি হতে জেনে নিন প্রবাসে টাকা জমানোর সবচেয়ে সহজ উপায় ফ্রিতে সৌদি আরবে পড়াশোনা করতে আবেদন করুন সৌদি আরব সরকারি স্কলারশিপে চীনে ফ্রি স্কলারশিপ মানে কি সত্যিই ফ্রি?

মালয়েশিয়া টুরিস্ট ভিসা আবেদন 

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
মালয়েশিয়া টুরিস্ট ভিসার মেয়াদ কতদিন

 

১৩ টি রাজ্য নিয়ে গঠিত মালয়েশিয়া পর্যটনের দিক দিয়ে বেশ সমৃদ্ধ একটি স্থান। ঘোরার মতো স্থানের সংখ্যা নেহায়েত কম নেয় এখানে। যারা মালয়েশিয়ায় ভ্রমণ করতে চান তাদের মূলত মালয়েশিয়া টুরিস্ট ভিসা আবেদন করে, নির্ধারিত ফি জমা দিয়ে তবেই সেখানে ঘুরতে যেতে হবে। চলুন তবে মালয়েশিয়া টুরিস্ট ভিসা, ফি, মেয়াদসহ সম্পর্কিত অন্যান্য তথ্য সম্পর্কে জেনে নেই। 

 

মালয়েশিয়া টুরিস্ট ভিসা আবেদন 

শুরুতে জানবো মালয়েশিয়া টুরিস্ট ভিসা আবেদন সম্পর্কিত তথ্য। শুরুতে মালয়েশিয়া টুরিস্ট ভিসা আবেদনের যোগ্যতা হিসাবে আপনার মাঝে নিম্নোক্ত পয়েন্টগুলি আছে কিনা তা নিশ্চিত করতে হবে। এগুলি হলো: 

  • ৬ মাসের মতো মেয়াদ আছে এমন লিগ্যাল পাাসপোর্ট
  • আবেদনকারীর ২ কপি সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের ছবি
  • যিনি আবেদন করবেন তার নামে ব্যাংকে থাকা ২ থেকে ৩ লক্ষ টাকা
  • যাদের ব্যাংকে টাকা থাকবে তাদের পূর্ববর্তী ৩ মাসের স্বচ্ছলতার প্রমাণ দিতে হবে
  • মালয়েশিয়া টুরিস্ট ভিসার ফিরতি টিকিটের কপি থাকতে হবে
  • যিনি ভিসার জন্য আবেদন করছেন তার জাতীয় পরিচয়পত্র এবং কেনো মালয়েশিয়ায় যাচ্ছেন তার কারণ ডকুমেন্ট আকারে শো করতে হবে

 

যারা মালয়েশিয়া ভ্রমণের উদ্দেশ্যে মালয়েশিয়া টুরিস্ট ভিসা আবেদন করতে চান তারা উপরোক্ত ডকুমেন্টস সাথে নিয়ে নিকটস্থ কোনো ভিসা কেন্দ্রে চলে যাবেন। সংশ্লিষ্ট কর্মকর্তারাই আপনার এই ভিসা প্রসেসিংয়ে আপনাকে সাহায্য করবে। 

 

এছাড়াও যারা কোনো অফিসে না গিয়ে ঘরে বসেই মালয়েশিয়া টুরিস্ট ভিসা আবেদন করতে চান তারা এই লিংকে ক্লিক করে আবেদন-পর্ব সেরে ফেলতে পারেন। 

 

মালয়েশিয়া টুরিস্ট ভিসার মেয়াদ কতদিন থাকে? 

মালয়েশিয়া টুরিস্ট ভিসা আবেদন করার পর ভিসা হাতে পেলে সেই মালয়েশিয়া টুরিস্ট ভিসার মেয়াদ থাকবে ৯০ দিন। 

 

আবদনের মাধ্যমে আপনি যে মালয়েশিয়া টুরিস্ট ভিসাটি হাতে পাবেন সেই ভিসাটি বের হবার ৯০ দিনের মধ্যেই আপনাকে দেশে ফিরে আসতে হবে। নতুবা ভিসার মেয়াদ শেষ হয়ে যাবার কারণে সেই দেশে ভ্রমণ করাটা ইলিগ্যাল হয়ে যাবে। 

 

মালয়েশিয়া টুরিস্ট ভিসার দাম কত? 

মালয়েশিয়া টুরিস্ট ভিসার দাম সাধারণ ২ ধরণের হয়ে থাকে। যারা নিজেরাই আবেদন করে ভিসা প্রসেসিং করে তাদের খরচের পরিমাণটা একটু কম আসে। 

 

আর যারা এজেন্সির সাহায্যে ভিসা প্রসেসিং করায় খরচের পরিমাণটা আরেকটু বেশি হতে পারে। যাইহোক বর্তমানে মালয়েশিয়া টুরিস্ট। ভিসার দাম ৫০ ডলার অর্থ্যাৎ বাংলাদেশী টাকায় ৫০০০ টাকার মতো। 

 

মালয়েশিয়া ভিসা এজেন্সি

মালয়েশিয়া ভিসা এজেন্সির সাহায্যে মালয়েশিয়া টুরিস্ট ভিসা আবেদন করানোর ক্ষেত্রে খরচের পরিমাণ বাড়তি হলেও ঝামেলা কম। এক্ষেত্রে বিশ্বস্ত মালয়েশিয়া ভিসা এজেন্সি হিসাবে নিউ এজ ইন্টারন্যাশনালের সাহায্য নিতে পারেন। বলে রাখা ভালো এর আরএল নাম্বার হলো ০৭০৩। 

 

পাশাপাশি মেসার্স শাখ ফাইন্ডার ইন্টারন্যাশনাল, যার আরএল নাম্বার মূলত ১২৯৮ এবং মেসার্স আমিয়ান ইন্টারন্যাশনাল এজেন্সি যার আরএল নাম্বার ১৩২৬ নামের এজেন্সিগুলির সাহায্য নিতে পারেন। 

 

আশা করি উপরের টিপস এবং তথ্য মাথায় রেখে মালয়েশিয়া টুরিস্ট ভিসা আবেদন করলে খুব দ্রুত ভিসা প্রসেসিং হয়ে যাবে। তাছাড়া মালয়েশিয়া টুরিস্ট ভিসা আবেদনের ক্ষেত্রে খরচের পরিমাণটাও অনেক কম। সবমিলিয়ে ভ্রমণের জন্য মালয়েশিয়া যেমন পার্ফেক্ট, ঠিক তেমনই আবেদন এবং খরচের দিক দিয়ে তা বেশ সাশ্রয়ীও বটে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ