শিরোনাম:
জার্মানিতে ফ্রিতে যাওয়ার সুযোগ ২০২৬: Berlin Global Forum-এর আবেদন, খরচ ও যোগ্যতা UK ফ্রিতে পড়াশোনার সুযোগ দিচ্ছে চিভনিং স্কলারশিপ ২০২৭ প্রবাসে অতিরিক্ত আয় করবেন কীভাবে: জেনে নিন ৯টি স্মার্ট উপায় সুন্দর প্রবাস জীবন গড়তে যে ১০টি অভ্যাস আজই শুরু করা উচিত প্রবাসে লাখপতি হতে চাইলে আজই শুরু করুন এই ১২টি অভ্যাস চাইনিজ ভাষা শেখার সবচেয়ে সহজ উপায়: HSK কমপ্লিট গাইড দালাল ছাড়াই চীনে ফুল-ফান্ড স্কলারশিপ: ধাপে ধাপে আবেদন গাইড ২০২৬ প্রবাসে ৫ বছরে লাখপতি হতে জেনে নিন প্রবাসে টাকা জমানোর সবচেয়ে সহজ উপায় ফ্রিতে সৌদি আরবে পড়াশোনা করতে আবেদন করুন সৌদি আরব সরকারি স্কলারশিপে চীনে ফ্রি স্কলারশিপ মানে কি সত্যিই ফ্রি?

কালিয়াকৈরে স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী আটক

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

গাজীপুরের কালিয়াকৈরে স্ত্রীকে জবাই করে হত্যা করেছে স্বামী । বুধবার হরিণহাটি এলাকায় জমশের আলীল বাড়িতে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে । পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে ও স্বামী রুবেলকে আটক করেছে।

নিহত শামসুন্নাহার শিলা (২৫) গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার ফুলহার এলাকার সামসুল হকের মেয়ে । আটক রুবেল (৩০) একই এলাকার আশরাফ উদ্দিনের ছেলে।

প্রায় এক বছর ধরে স্ত্রীকে নিয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিনহাটি এলাকার বসবাস করে আসছিল রুবেল ও শামসুন্নাহার দম্পতি। মাঝে মাঝেই তাদের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকতো। ঐ দিনও রান্নাবান্না নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া হলে ঘরে দরজা আটকিয়ে বটি দিয়ে রুবেল জবাই করে হত্যা করে শিলাকে। স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে রুবেলকে আটক করে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় ।

কালিয়াকৈর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আকবর আলী খান জানান , স্ত্রীকে গলা কেটে হত্যা করে স্বামী রুমের ভিতরেই অবস্থান করে। ঘটনাস্থল থেকে স্বামীকে আটক ও লাশটি উদ্ধার করা হয় । তদন্তের পার হত্যার রহস্য উদঘাটন করা হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ