শিরোনাম:
ইউনিভার্সিটি অব ম্যানিটোবা স্কলারশিপে ২৫ হাজার ডলারপ্রাপ্তির সুযোগ বিদেশে পড়তে গেলেই রিজেক্ট: যা করবেন বিদেশে শিক্ষা ঋণ আর স্টুডেন্ট ফাইল কি একই: এ বিষয়ে সম্পূর্ণ গাইড ২০২৬ বিদেশে চাকুরির আবেদনের জন্য প্রস্তুতি নিবেন যেভাবে বিদেশে পড়াশোনার জন্য ব্যাংক লোন: এ টু জেট তথ্য [একসাথে] জার্মানিতে ফ্রিতে যাওয়ার সুযোগ ২০২৬: Berlin Global Forum-এর আবেদন, খরচ ও যোগ্যতা UK ফ্রিতে পড়াশোনার সুযোগ দিচ্ছে চিভনিং স্কলারশিপ ২০২৭ প্রবাসে অতিরিক্ত আয় করবেন কীভাবে: জেনে নিন ৯টি স্মার্ট উপায় সুন্দর প্রবাস জীবন গড়তে যে ১০টি অভ্যাস আজই শুরু করা উচিত প্রবাসে লাখপতি হতে চাইলে আজই শুরু করুন এই ১২টি অভ্যাস

কণ্ঠশিল্পী আকবরের একটি পা কেটে ফেলা হয়েছে

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

কণ্ঠশিল্পী আকবরের একটি পা কেটে ফেলা হয়েছে। রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে আকবরের ডান পা কেটে ফেলা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন তার স্ত্রী কানিজ ফাতেমা।

কয়েক বছর ধরে ডায়াবেটিস ও কিডনির জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন আকবরের দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে।
শরীরে পানি জমার কারণে তার ডান পায়ে ক্ষত সৃষ্টি হতে থাকে। তিনি বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর আগে আকবর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

জানা গেছে, এক দশক ধরে ডায়াবেটিসে ভুগছেন আকবর। এর মধ্যে কিডনি রোগে আক্রান্ত হয়ে কয়েক দফায় দেশে ও দেশের বাইরে চিকিৎসা করিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন।

হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে যাবে’ এবং পরে ‘তোমার হাতপাখার বাতাসে’ গান গেয়ে দেশ-বিদেশের দর্শক-শ্রোতার কাছে জনপ্রিয় হন এক সময়ের রিকশাচালক আকবর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ