শিরোনাম:
ইউনিভার্সিটি অব ম্যানিটোবা স্কলারশিপে ২৫ হাজার ডলারপ্রাপ্তির সুযোগ বিদেশে পড়তে গেলেই রিজেক্ট: যা করবেন বিদেশে শিক্ষা ঋণ আর স্টুডেন্ট ফাইল কি একই: এ বিষয়ে সম্পূর্ণ গাইড ২০২৬ বিদেশে চাকুরির আবেদনের জন্য প্রস্তুতি নিবেন যেভাবে বিদেশে পড়াশোনার জন্য ব্যাংক লোন: এ টু জেট তথ্য [একসাথে] জার্মানিতে ফ্রিতে যাওয়ার সুযোগ ২০২৬: Berlin Global Forum-এর আবেদন, খরচ ও যোগ্যতা UK ফ্রিতে পড়াশোনার সুযোগ দিচ্ছে চিভনিং স্কলারশিপ ২০২৭ প্রবাসে অতিরিক্ত আয় করবেন কীভাবে: জেনে নিন ৯টি স্মার্ট উপায় সুন্দর প্রবাস জীবন গড়তে যে ১০টি অভ্যাস আজই শুরু করা উচিত প্রবাসে লাখপতি হতে চাইলে আজই শুরু করুন এই ১২টি অভ্যাস

ইডেন কলেজের ক্যান্টিন বয়ের ‘আত্মহত্যা’

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

রাজধানীর ইডেন মহিলা কলেজের ক্যান্টিন বয় করিম হোসেনের (১৮) মৃত্যু হয়েছে। সহকর্মীরা বলছেন, করিম বিষ পানে ‘আত্মহত্যা’ করেছেন।

শনিবার (১৫ অক্টোবর) বিকেল ৩টায় তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

করিমের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বাগমারা গ্রামে। বাবার নাম আবুল হোসেন। বর্তমানে ইডেন মহিলা কলেজের বঙ্গমাতা হলে থাকতো। সে ক্যান্টিন বয়ের কাজ করতো।

মৃত করিমের সহকর্মী মো. মাহফুজ জানায়, দুপুরে ক্যান্টিনের কাজ শেষ করে বেলা ৩টার দিকে বাইরের দোকানে যায়। ২০ মিনিট পরে ফিরে এসে ইডেন কলেজের ভেতরেই জেবুন্নেছা হলের সামনে অচেতন হয়ে পড়ে যায়। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা করিম।

মাহফুজ আরও জানায়, হাসপাতালে নিয়ে আসার সময় তার লুঙ্গির কোমরে ইঁদুর মারার ওষুধ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, সে ইঁদুর মারার ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। কিন্তু কেন সে এই ওষুধ খেয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি।

করিমের ভগ্নিপতি মো. সোহেল জানান, বিকেলে জানতে পারি, করিম বিষ জাতীয় কিছু খেয়ে অসুস্থ হয়েছে। পরে হাসপাতালে করিমকে মৃত অবস্থায় পাই। তবে কেন সে বিষ পান করেছে তা আমাদের জানা নেই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ