
অনেকেই ভাবে চীনে ফুল-ফান্ড স্কলারশিপ পাওয়াটা অনেক কঠিন ব্যাপার! কিন্তু আপনার একটু এফোর্ট থাকলেই তাই ইজিলি সম্ভব! তাই আমরা আজ ফুল-ফান্ড স্কলারশিপ পাওয়ার স্টেপ-বাই-স্টেপ রোডম্যাপ নিয়ে কথা বলবো, যাতে করে আপনিও অন্য সবার মতো সহজেই পেয়ে যান ফুল-ফান্ড স্কলারশিপ!
সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো এটা! স্কলারশিপ পাওয়ার আগে প্রথম কাজ হলো নিজের প্রোফাইল শক্ত করা। কারণ চীনের স্কলারশিপ সিস্টেমে তারা শুধু আবেদন দেখে না, তারা দেখে আপনি যোগ্য কিনা। এক্ষেত্রে আপনার দরকার ভালো GPA কমপক্ষে 3.0+ / 4.0 scale হলে ভালো! পরিষ্কার একাডেমিক ব্যাকগ্রাউন্ড আর কোনো স্কিল/প্রজেক্ট/এক্সট্রা এক্টিভিটি!
চীনে হাজার হাজার ইউনিভার্সিটি আছে, কিন্তু সব ইউনিভার্সিটি স্কলারশিপ দেয় না। তাই আপনাকে নিজের সাবজেক্ট অনুযায়ী বিশ্ববিদ্যালয় খুঁজে বের করতে হবে, CSC Scholarship মানে Chinese Government Scholarship আছে কিনা চেক করতে হবে আর English taught program আছে কিনা দেখে নিতে হবে!
মনে রাখবেন স্ট্রং মোটিভেশনাল লেটার হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। এই লেটার লেখার আগে আপনাকে আপনি কেন এই সাবজেক্ট পড়তে চান, আপনার ভবিষ্যৎ প্ল্যান কী, আপনি দেশে ফিরে কী অবদান রাখবেন এসব ভেবে নিতে হবে।
PhD & কিছু Master’s জন্য আপনাকে আগে professor কে ইমেইল করতে হতে পারে। আর এই ইমেইলে থাকতে হবে আপনার ছোট ইন্ট্রোডাকশন, আপনার research interest আর CV attach! কারণ রিসার্চ বলছে PhD admission এর ৫০% সাফল্য professor approval এর ওপর নির্ভর করে!
এরপর আপনাকে মূল আবেদন করতে হবে! সাধারণত ২ জায়গায় মানে Chinese Scholarship Council বা CSC portal অথবা University portal এ আপনাকে সব ডকুমেন্ট আপলোড করতে হবে! আর ডকুমেন্টসের মধ্যে থাকতে হবে:
আর হ্যাঁ! চীন কিন্তু মেডিকেল ফিটনেস খুব সিরিয়াসলি দেখে। কারণ ওখানে গেলে আপনাকে দীর্ঘ সময় পড়াশোনা করতে হবে, বিদেশে থাকা! তাই তারা স্টুডেন্টদের health risk avoid করে!
সবশেষে যদি আপনি সিলেক্ট হন, আপনি আপনার Admission Letter পেয়ে যাবেন। সাথে পাবেন JW202 Form বা visa document! আর এরপর শুরু হয় ভিসা প্রসেস। এখানে একটা বিষয় শেয়ার করা দরকার! চীনের এসব ফুল-ফান্ড স্কলারশিপে মূলত আবেদন পরে ১০০ জনের মতো। পরে প্রাথমিক সিলেকশন হয় ২০ থেকে ৩০ জনের মতো আর ফাইনাল অফার পায় ৫ থেকে ১০ জন!
তাই চান্স পেতে হলে আপনি শুধুমাত্র দালালের ওপর নির্ভর করতে পারবেন না, দুর্বল Motivation Letter শো করতে পারবেন না, অযথা অনেক ইউনিভার্সিটিতে random apply করতে পারবেন না! হ্যাপি স্টাডি!