
আপনার পকেটে টাকা নেই। কিন্তু তাই বলে কি স্বপ্নটাকেও বাদ দেবেন? আপনি হয়তো ভাবছেন ইউরোপে পড়াশোনা, খরচ, ফি শুনলে তো মাথা ঘুরে যায়! স্বপ্ন আর পূরণ হবে কিভাবে। কিন্তু আমি যদি বলি, ফি-এর বোঝা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারেন। তাও মাস্টার্সের জন্য!
হ্যাঁ এবার Aalto University কতৃপক্ষ দিচ্ছে এমন একটি স্কলারশিপে পড়াশোনার সুযোগ যা আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করবে…তাও ফ্রিতে। বিশেষ করে যদি আপনি একজন মেধাবী এবং উচ্চাকাঙ্ক্ষী তো তবে আপনিও পারবেন ফ্রিতে ইউরোপে পড়াশোনা করার সুযোগ।
Aalto University Finland এর এই স্কলারশিপ নিয়ে আপনাকে মূলত নিচের বিষয়গুলো জানতে হবে:
১. স্কলারশিপ টাইপ হিসাবে এখানে রয়েছে পুরো টিউশন ফি মওকুফ করে নেওয়ার সুযোগ। অর্থাৎ আপনি যদি Master’s করেন তবে সে ২ বছরের জন্য আপনাকে কোনো ফি দিতে হবেনা।
২. নাগরিক না হয়েও আপনি সাধারণ স্টুডেন্ট হিসাবে দেশটিতে থেকে এই স্কলারশিপের আন্ডারে পড়াশোনা করতে পারবেন।
৩. Aalto University স্কলারশিপে কোর্স হিসাবে পাবেন মাস্টার্স লেভেল। বিশেষ করে Art & Design, Business & Economics, Technology & Engineering এর মতো সাবজেক্টগুলিতে আপনি ইজিলি এপ্লাই করতে পারবেন।
৪. ইনটেক হবে ২০২৬ সালে। তাই আপনাকে এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করতে হবে।
৫. যারা আবেদন করবেন তারা জানুয়ারির ২ তারিখের মধ্যেই আবেদন করে নিন। মনে রাখবেন এখানে আপনাকে Master’s admission + scholarship এর জন্য একসঙ্গে আবেদন করতে হবে।
১. শুরুতে আপনাকে আপনি Non-EU/EEA নাগরিক হতে হবে। মানে আপনাকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান বা অন্য দেশের নাগরিক হতে হবে।
২. আপনি যে Master’s প্রোগ্রামে আবেদন করবেন সে প্রোগ্রামের জন্য আপনাকে যোগ্য হতে হবে।
৩. IELTS, TOEFL বা প্রোগ্রামের নির্ধারিত শর্ত অনুযায়ী আপনাকে ইংরেজির উপর ভালো স্কিল অর্জন করতে হবে।
৪. সবশেষে আপনাকে CV/Resume Motivation Letter / Statement of Purpose, এবং প্রয়োজন হলে Portfolio মানে Art/Design-এর ক্ষেত্রে আপনার কাজের প্রমাণ প্রস্তুত রাখতে হবে।
এবার আসি Aalto University ফুল ফান্ডেড স্কলারশিপের সুবিধার ব্যাপারে। প্রথমত এি স্কলারশিপে আপনি পুরো টিউশন ফি মওকুফ পাবেন। সাথে রয়েছে আন্তর্জাতিক মানের শিক্ষা, উন্নত গবেষণা পরিবেশ, এবং ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার অভিজ্ঞতা।
তবে এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে সাধারণত এই বিশ্ববিদ্যালয় আপনার থাকা-খাওয়ার খরচ, ট্রান্সপোর্ট, লাইভিং এক্সপেন্স কভার করবে না। অর্থাৎ আপনি নিজেই নিজের মাসিক খরচ চালাবেন।
শুরুতে বলে রাখি Aalto এর ক্ষেত্রে, আপনি এক ফরমে ভর্তি + স্কলারশিপ দুইটাই একসঙ্গে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে:
আর হ্যাঁ মনে রাখবেন এই স্কলারশিপের ক্ষেত্রে কিন্তু ভর্তি + স্কলারশিপের ফল একসঙ্গে পাবেন। আর যদি নির্বাচিত হন তবে আপনার টিউশন ফি মওকুফ হবে। কিন্তু থাকা-খাওয়া এবং নিজের খরচ আপনাকে নিজেকেই বহন করতে হবে।
সবশেষে বলে রাখি যারা ভাবছেন ভালো GPA না হলে তো স্কলারশিপ হবে না তাদের ধারণা কিন্তু পুরোপুরি ভুল। কারণ Aalto University এর এই ফুল ফান্ডেড স্কলারশিপ কখনোই আপনার জিপিএ দেখবে না। আপনার Motivation, ইংরেজি দক্ষতা, প্রজেক্ট / ব্যাকগ্রাউন্ড, এবং why you’re a good fit এই প্রশ্নের উত্তরের ভিত্তিতেই আপনাকে সিলেক্ট করা হবে।
যদি আপনার ইচ্ছা, সক্ষমতা ও পড়াশোনার আগ্রহ থাকে সময় নষ্ট না করে আজই Aalto এর আবেদন ফরম দেখুন। আর একই সাথে ফি-ভিত্তিক পড়াশোনার চিন্তা বাদ দিন। কারণ এখানে পড়াশোনা হবে ফ্রি। যদিও আপনাকে বাসা, খাবার, অন্যান্য খরচ নিজে সামলানোর মতো পরিকল্পনা ও বাজেট তৈরি করতেই হবে!