Computer based IELTS Bangladesh

বাংলাদেশে পেপার-বেইজড IELTS বন্ধ করছে British Council

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশে পেপার-বেইজড IELTS বন্ধ করছে British Council

বাংলাদেশে পেপার-বেইজড IELTS বন্ধ করছে British Council.jpg

যদি আপনি IELTS-এ কাগজ হাতে নেওয়া পার্টটাই সবচেয়ে বেশি ভয় পান তাহলে চলুন একটা সুখবর দেই! বাংলাদেশে হাজার হাজার শিক্ষার্থী বোর্ড পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি, বিদেশে ভিসা বা ওয়ার্ক পারমিটের জন্য IELTS-এর ওপর নির্ভর করে।

কিন্তু ১লা ফেব্রুয়ারি ২০২৬ থেকে সব বদলে যাচ্ছে। কারণ ব্রিটিশ কাউন্সিল ঘোষণা করেছে যে বাংলাদেশে পেপার-বেইজড IELTS বন্ধ করে দিচ্ছে। এবং এখন থেকে এই টেস্ট শুধুমাত্র Computer-based বা Online IELTS নেওয়া হবে। চলুন এ ব্যাপারে বিস্তারিত কথা বলি!

কেনো বাংলাদেশে পেপার-বেইজড IELTS বন্ধ?

শুরুতে বলে রাখি British Council-এর অফিসিয়াল ব্যাখ্যা হলো, তারা ডিজিটালাইজড এবং আধুনিক পরীক্ষার দিকে এগোতে চায়। তাছাড়া আজকাল গ্রাফিকাল টাইপ প্রশ্ন, Listening/Reading-এ দ্রুত টাইপিং এবং Computer skills-এর গুরুত্ব বাড়ছে।

এদিকে আবার পেপার-ভিত্তিক পরীক্ষায় প্রযুক্তিগত উন্নয়ন সহজে টেনে আনতে পারা যায় না। আর আন্তর্জাতিক মানে Computer-based টেস্টই হলো আগামীর ধরাবাঁধা নিয়ম।

আরেকটি যুক্তি হলো Computer-based IELTS-এ rescheduling, fast result, multiple test dates এবং worldwide scoring consistency অনেক বেশি smooth।

সুতরাং British Council বলছে, “এই সিস্টেমের উদ্দেশ্য হলো পরীক্ষার্থীদের সুবিধা ও দক্ষতা বাড়ানো এবং প্রযুক্তি-সম্মত আন্তর্জাতিক শিক্ষা পরিমণ্ডল তৈরি করা!

বাংলাদেশে কবে থেকে নতুন নিয়ম কার্যকর হবে?

জানা গেছে ১লা ফেব্রুয়ারি ২০২৬ থেকে বাংলাদেশে পেপার-বেইজড IELTS আর নেওয়া যাবে না। এই তারিখের পর থেকে শুধুমাত্র এবং  Computer-based IELTS Online IELTS তাও বিশেষ ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে!

Computer-based IELTS-এর সুবিধা

Computer-based IELTS-এর সুবিধা হলো:

১. দ্রুত রেজাল্ট: Paper-based এ ফলাফল পাওয়া যাবে ১০-১৪ দিনে। কিন্তু Computer-based এ ফলাফল খুব দ্রুত পাওয়া যায়। মানে সাধারণত ৩-৫ দিনে আপনি রেজাল্ট পাবেন।

২. বেশি পরীক্ষা স্লট: Computer-based এ সপ্তাহে অনেকবার পরীক্ষা নিতে পারবে কতৃপক্ষ। কিন্তু Paper-এ সাধারণত ২-৩ সেশন নেওয়া যাবে…তাও প্রতি মাসে।

৩. টাইপিং হবে অটোমেটিক: Writing section-এ হঠাৎ হাতের লেখা বোঝা না গেলেও বা লেখা পড়তে সমস্যা হলেও কম্পিউটারে টাইপ করা যেমন সহজ হবে, পড়তেও কষ্ট কম হবে।

Computer-based IELTS-এ কি কি স্কিল লাগবে?

এখন কাগজ-কলমের স্থলে আপনাকে ফেইস করতে হবে Keyboard/Typer/Shortcuts। সো আপনার শুরুতে সমস্যা হতে পারে। কিন্তু বুঝে নেওয়া সহজ। তবে Computer-based IELTS-এ যারা Practice করেন না, তারা ঠিক বেসিক Skills না বাড়ালে সমস্যায় পড়তে পারেন। এখানে:

  • টাইপিং স্পিড হওয়া জরুরি
  • Computer-based Listening/Reading-এর Interface জানতে হবে
  • Screen-এ টেক্সট পড়ার অভ্যাস করতে হবে 
  • বেশি বেশি প্র্যাকটিস সেশন ও মোডার্ন IELTS Mock দিতে হবে 

যাইহোক! শেষবারের মতো যদি আবার রিক্যাপ করতে হয় তবে বলি ২০২৬-এর পর British Council পারমেনেন্টলি পেপার-ভিত্তিক IELTS বন্ধ করে দিয়েছে। TOEFL/ PTE/ Duolingo ও আলাদা নীতি থাকলেও ব্রিটিশ কাউন্সিলের ক্ষেত্রে এখন শুধু Computer-based IELTS হবে। তবে রেজাল্টগুলো আগের মতোই থাকবে। নাম্বারিংয়ে কোনো নতুন রুলস থাকবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ