
বিশ্বের মোট সম্পদের সিহংভাগই সাধারণত বিশ্বের শীর্ষ ১০ ধনীর কাছে পূঞ্জীভূত রয়েছে। আমাদের আজকের আর্টিকেলের মাধ্যমে বিশ্বের সেরা ১০ জন ধনী ব্যক্তি কারা, তাদের সম্পদের পরিমাণ কতো ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানা যাক।
বিশ্বের সবচেয়ে ধনী মানুষরা কারা? এই প্রশ্নের উত্তরে জোরালোভাবে উঠে আসে ২০২৫ সালের Forbes–র বিলিয়নেয়ার তালিকা। এই তালিকা অনুযায়ী বিশ্বের সেরা ১০ জন ধনী ব্যক্তিরা হলেন:
ইলন মাস্ক বর্তমানে পৃথিবীর শীর্ষ ধনী ব্যক্তি। তার Net Worth প্রায় 342 বিলিয়ন ডলার। তার ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো নিজস্ব অটোমোবাইল কোম্পানি Tesla, SpaceX এবং অন্যান্য নানা প্রযুক্তি উদ্যোগ। তাছাড়া ইলন মাস্কের স্টক মার্কেটে নিজস্ব প্রভাব, নতুনভাবে নানা প্রযুক্তির বেস্ট কম্বিনেশনিং তাকে বিশ্বের সেরা ধনী ব্যক্তি হয়ে ওঠার পাশাপাশি বিখ্যাতও করে তুলেছে।
বিশ্বের সেরা ১০ জন ধনী ব্যক্তির মধ্যে অন্যতম হলেন ল্যারি এলিসন। তার net Worth বর্তমানে 192-193 বিলিয়ন ডলার। তার সম্পদের মুল উৎস হলো প্রযুক্তি ও সফটওয়্যার কোম্পানি Oracle এন্টারপ্রাইজ সফটওয়্যার পরিচালনা এবং ক্লাউড-ভিত্তিক সেবা। ল্যারি এলিসন প্রযুক্তির সাথে সাথে নিজের বিজনেস স্কিল ব্যবহার করে অল্প সময়েই বিশ্বের সেরা ১০ জন ধনী ব্যক্তির তালিকায় নিজের নাম লিখিয়েছেন।
বিশ্বব্যাপি ফেসবুকের জনক হিসেবে পরিচিত মার্ক জাকারবার্গও বিশ্বের সেরা ১০ জন ধনী ব্যক্তির মধ্যে অন্যতম। তার বর্তমান net Worth প্রায় 216 বিলিয়ন ডলার। মার্ক জাকারবার্গের প্রধান আয়ের উৎস হলো টেকনোলোজি জায়ান্ট Meta Platforms এর মালিকানা। ফেসবুক, ইনস্টাগ্রাম, ওয়াটসঅ্যাপসহ নানা জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমকে তৈরি করে তিনি বিশ্বের শীর্ষ ধনীর পাশাপাশি বেশ পরিচিতিও লাভ করেছেন।
বিশ্বের সেরা ১০ জন ধনী ব্যক্তির তালিকায় আরেক পরিচিত মুখ হলেন জেফ বেজস। ই কমার্স জায়ান্ট Amazon এর মালিক জেফ বেজসের বর্তমান net worth প্রায় 215 বিলিয়ন ডলার। মূলত অনলাইন শপিং, বিশাল লজিস্টিক নেটওয়ার্ক এবং Amazon এর মতো ই কমার্স জায়ান্ট সৃষ্টিই তাকে আজ এই সফলতার দ্বারপ্রান্তে এনেছে।
বিশ্বের সেরা ১০ জন ধনী ব্যক্তির মধ্যে অন্যতম বেরনার্ড আর্নাল্ট এবং তার পরিবার। এই পরিবারের বর্তমান net worth প্রায় 178 billion ডলার। মূলত লাক্সারি ও ফ্যাশন গুডস কোম্পানি LVMH এর স্বত্বাধিকারী এই পরিবার। এই বিশাল জুয়েলারি এবং ফ্যাশন কোম্পানিই এই পরিবারকে বিশ্বের শ্রেষ্ঠ ধনীদের মধ্যে অন্যতম করে তুলেছে।
ওয়ারেন বাফেট বিশ্বের সেরা ১০ জন ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম পরিচিত একটি মুখ। তার বর্তমান net Worth প্রায় 154 বিলিয়ন ডলার। বিনিয়োগ এবং বহুমুখী কংগ্লোমারেট Berkshire Hathaway এর মালিকানা এবং নানাজাতীয় কোম্পানি এবং শেয়ার বাজারে বিনিয়োগ তাকে আজ বিশ্বের সেরা ১০ জন ধনী ব্যক্তিদের তালিকায় অন্যতম করে তুলেছে।
টেক মনস্টার google এর প্রতিষ্ঠাতা ল্যারি পেজ বিশ্বের সেরা ১০ জন ধনী ব্যক্তিদের একজন। তার বর্তমান net Worth প্রায় 144 বিলিয়ন ডলার। মূলত সার্চ ইন্জিন গুগল, ডিজিটাল বিজ্ঞাপন, নানা রিসার্চ প্রজেক্ট এবং বর্তমানে বহুল ব্যবহৃত এ আই ক্লাউড সিস্টেমই ল্যারি পেজকে আজ বিশ্বের সেরা ১০ জন ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম করে তুলেছে।
গুগলের সহ-প্রতিষ্ঠাতা সার্জেই ব্রিন বর্তামানে বিশ্বের সেরা ১০ জন ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম। তার বর্তমান net Worth প্রায় 138-140 billion ডলার। গুগলের সহ প্রতিষ্ঠাতার পাশাপাশি Alphabet এর শেয়ারহোল্ডার হওয়ায় সার্জেই ব্রিন বর্তমানে বিশ্বের সেরা ১০ জন ধনী ব্যক্তিদের মধ্যে একজন হয়ে উঠেছেন। তাছাড়া তার বেশকিছু প্রযুক্তি এবং গবেষণামূলক প্রজেক্ট সারা বিশ্বের নজর কেড়েছে।
বিশ্বের সেরা ১০ জন ধনী ব্যক্তিদের মধ্যে সর্বশেষে কথা বলবো জেনসেন হয়াংকে নিয়ে। তার net Worth বর্তমানে 137-140 বিলিয়ন ডলার। তার আয়ের উৎস মূলত ইলেকট্রনিক চিপ ও সেমিকনডাক্টর কোম্পানি NVIDIA র মালিকানা। বর্তমানে বিভিন্ন এ আই মডেল, গেমিং, ডেটা সেন্টারসহ নানা ক্ষেত্রে চিপের চাহিদা বাড়াতে জেনসেন হুয়াংয়ের ইলেকট্রনিক চিপ বিশ্বব্যাপি সমাদৃত হয় যা তাকে আজকের অবস্থানে দাড় করিয়েছে।
সামষ্টিকভাবে চিন্তা করলে বর্তমানে বিশ্বে প্রায় ৩,০২৮ জন বিলিয়নেয়ার রয়েছেন যাদের মোট সম্পদের পরিমাণ প্রায় ১৬.১ ট্রিলিয়ন ডলার। প্রযুক্তি, ই-কমার্স, সেমিকনডাক্টর, বিনিয়োগ ও বিলাসী পণ্য সম্পর্কিত সেকাটরগুলোতেই মূলত এসব শীর্ষ ধনীরা ব্যবসা করে থাকেন।
আর বেশিরভাগ ক্ষেত্রেই এসব ধনীব্যক্তিদের ব্যবসা ইন্টারন্যাশনালি বিল্ডআপ হওয়ায় তারা বিশ্বঅর্থনীতি এবং ছোট অর্থনীতির দেশসমূহে জয়েন্ট প্রভাব রাখতে সক্ষম। কিন্তু মূল ফ্যাক্ট হলো, বিশ্বঅর্থনীতি সবসময়ই পরিস্থিতি নির্ভর। আর ঠিক এই কারণেই বিশ্বের শ্রেষ্ঠ ধনীদের তালিকা নিয়মিত পরিবর্তিত হয়।