কাতার এয়ারপোর্ট ক্লিনার জব পাবেন কিভাবে: বেতন কত?

কাতার এয়ারপোর্ট ক্লিনার জব পাবেন কিভাবে: বেতন কত?

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
কাতার এয়ারপোর্ট ক্লিনার জব পাবেন কিভাবে: বেতন কত.jpg

কাতার এয়ারপোর্ট ক্লিনার জব পাবেন কিভাবে: বেতন কত?

বিদেশে যাওয়ার স্বপ্ন সবারই থাকে, কিন্তু বাস্তবতা অনেক সময় তথ্যের অভাবে আটকে যায়। তাই আজ আমরা জানবো কিভাবে আপনি কাতার এয়ারপোর্ট ক্লিনার জব পেতে পারেন বাস্তব ও নিরাপদ উপায়ে। যেখানে থাকবে জব কিভাবে পাবেন, কত টাকা বেতন পেতে পারেন এবং আবেদন করার সময় আপনাকে কি কি বিষয়ে মাথায় রাখতে হবে ইত্যাদিসহ বিস্তারিত তথ্য।

কাতার এয়ারপোর্ট ক্লিনার জব কী?

কাতার এয়ারপোর্ট ক্লিনার জব মানে শুধুমাত্র ঝাড়ু দেয়া বা মোছামুছি না। বেসিক্যালি কাতারে এই ধরনের জবকে বেশ দায়িত্বপূর্ণ এবং সম্মানজনক পেশা হিসাবে বিবেচনা করা হয়।

আপনি কাজ করবেন বিশ্বের অন্যতম ব্যস্ত এয়ারপোর্টে, যেমন হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা Hamad International Airport এ! যেখানে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করে, VIP অতিথিরা আসে বিভিন্ন লাউঞ্জ থাকে। আচ্ছা বুঝতেই পারছেন এখানে পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

কাতার এয়ারপোর্ট ক্লিনার জবে কাজের ধরন

এই জবের জন্য প্রফেশনাল আচরণ, শৃঙ্খলা এবং দ্রুত কাজ করার দক্ষতা থাকা জরুরি। আর এ কাজের অংশ হিসেবে আপনাকে যা যা করতে হবে:

  • টার্মিনাল ও ফ্লোর ক্লিনিং
  • টয়লেট পরিষ্কার রাখা
  • কার্পেট ও জানালা মোছা
  • গার্বেজ ডিসপোজাল
  • হাইজিন রুলস ফলো করা
  • নির্দিষ্ট সময়ে রিপোর্ট করা

কাতার এয়ারপোর্ট ক্লিনার জবের বেতন ও সুযোগ-সুবিধা

কাতার এয়ারপোর্ট ক্লিনার জব মানে কেবল কাজ নয়! বরং ভালো ইনকামের সবচেয়ে সহজ এবং সম্মানজনক সোর্স!
বর্তমানে কাতারে যারা কাতার এয়ারপোর্ট ক্লিনার জব করছেন তারা বেসিক বেতন হিসাবে পাচ্ছেন ১২০০ থেকে ১৬০০ কাতারি রিয়াল। যা দেশী টাকায় ৩৮,০০০ – ৫০,০০০টাকার মতো আসে।

আর আপনি যদি ওভারটাইম করতে পারেন তাহলে ১০০-৩০০ রিয়াল বাড়তি পাবেন। বাংলাদেশি টাকায় এই পরিমাণটা গিয়ে দাঁড়াবে ৩৫০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। আর এই ধরনের জবের সুবিধা হিসেবে পাবেন:

  • ফ্রি থাকা ও যাতায়াত
  • ফ্রি খাবার
  • মেডিকেল ইনস্যুরেন্স
  • বছরে একবার ছুটি সহ টিকিট

মনে রাখবেন অনেক কোম্পানি তিন বেলা খাবার, হোস্টেলে থাকা এবং কর্মীদের জন্য নির্দিষ্ট গাড়িরও ব্যবস্থা করে দেয়৷ আপনি যখন এই জবের জন্য এপ্লাই করবেন, তখন কোম্পানি আপনাকে এই ব্যাপারে প্রয়োজনীয় তথ্য দিয়ে দিবে। সো আপনি চাইলে বুঝেশুনে এপ্লাই করতে পারবেন।

কাতার এয়ারপোর্ট ক্লিনার জব পাবেন কিভাবে?

কাতার এয়ারপোর্ট ক্লিনার জবে আপনাকে কি কি কাজ করতে হবে, বেতন কত পাবেন এবং সুবিধাগুলো কি কি সে সম্পর্কে তো জানলেন। এবার চলুন জব কিভাবে পাবেন তা নিয়ে আলোচনা করি:

  • পাসপোর্ট তৈরি করুন
  • রিক্রুটিং এজেন্সি নির্বাচন করুন
  • BMET-অনুমোদিত www.bmet.gov.bd এজেন্সির সাহায্য নিতে পারেন
  • এজেন্সির মাধ্যমেই আবেদন করুন
  • বাড়তি টাকা দাবি করা এজেন্সি থেকে সাবধান থাকুন
  • চাকরির এড খুঁজুন
  • ইন্টারভিউতে অংশগ্রহণ করুন
  • হালকা ইংরেজি শিখে রাখুন
  • GAMCA বা Gulf-Approved মেডিকেল সেন্টারে
  • পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, ছবি, কনট্রাক্ট পেপার জমা দিন

কাতার এয়ারপোর্ট ক্লিনার জব আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র

যারা কাতার এয়ারপোর্ট ক্লিনার জবে আবেদন করবেন ভাবছেন তারা সময় থাকতে কাগজপত্র বা ডকুমেন্টস রেডি করে রাখবেন। কারণ অনেক সময় পেপার রেডি করতে, রিনিউ করতে অথবা রেজাল্ট আসতে অনেক সময় লাগে। যার কারনে দেখা যায় আবেদনের সময়টাই চলে যাচ্ছে। সুতরাং সময় থাকতে এই জবের জন্য যেসব ডকুমেন্টেশন রেডি রাখতে হবে সেসব ডকুমেন্টস হলো:

  • ৬ মাস মেয়াদসহ বৈধ পাসপোর্ট
  • মেডিকেল রিপোর্ট
  • পুলিশ ক্লিয়ারেন্স
  • প্রার্থীর ছবি
  • ওয়ার্ক কনট্রাক্ট
  • ভিসা কপি

ইতি কথা

সবশেষে বলবো কাতার এয়ারপোর্ট ক্লিনার জবের জন্য আবেদন করার আগে নিজে ভালোমতো এজেন্সি সম্পর্কে রিচার্জ করে নেবেন। যে এজেন্সি ভিসা দিচ্ছে, তার লাইসেন্স, অফিস ঠিকানা, অফিসিয়াল ফেসবুক পেজ ভালোভাবে চেক করে নেবেন।
বলে রাখা ভালো যারা এ ধরনের জবাব এপ্লাই করতে চান তারা কোম্পানি হিসেবে বেছে নিতে পারেন Hamad International Airport, Qatar Airways Lounge, Maintenance & Security Zone,।Immigration & Baggage Claim Zone। কারণ এসব কোম্পানির মাঝে মধ্যেই লোক চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে। আপনি চাইলে এই সুযোগ কে কাজে লাগাতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ