শিরোনাম:
জার্মানিতে ফ্রিতে যাওয়ার সুযোগ ২০২৬: Berlin Global Forum-এর আবেদন, খরচ ও যোগ্যতা UK ফ্রিতে পড়াশোনার সুযোগ দিচ্ছে চিভনিং স্কলারশিপ ২০২৭ প্রবাসে অতিরিক্ত আয় করবেন কীভাবে: জেনে নিন ৯টি স্মার্ট উপায় সুন্দর প্রবাস জীবন গড়তে যে ১০টি অভ্যাস আজই শুরু করা উচিত প্রবাসে লাখপতি হতে চাইলে আজই শুরু করুন এই ১২টি অভ্যাস চাইনিজ ভাষা শেখার সবচেয়ে সহজ উপায়: HSK কমপ্লিট গাইড দালাল ছাড়াই চীনে ফুল-ফান্ড স্কলারশিপ: ধাপে ধাপে আবেদন গাইড ২০২৬ প্রবাসে ৫ বছরে লাখপতি হতে জেনে নিন প্রবাসে টাকা জমানোর সবচেয়ে সহজ উপায় ফ্রিতে সৌদি আরবে পড়াশোনা করতে আবেদন করুন সৌদি আরব সরকারি স্কলারশিপে চীনে ফ্রি স্কলারশিপ মানে কি সত্যিই ফ্রি?

সৌদিতে বাংলাদেশি গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

পরিবারের দৈন্যতা কাটাতে সৌদি আরবের মক্কায় যান সাবিনা খাতুন (২৭) । গৃহকর্মী হিসাবে গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ থেকে সৌদি আরবে যান তিনি । মাত্র ৩ দিন পর গত বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে পরিবারের কাছে খবর আসে তার মৃত্যু হয়েছে । দালালের মাধ্যমে খবরটি নিশ্চিত করেন স্বামী রুবেল মিয়া। তিনি সৌদি আরবের মক্কাতে যাবার তিনদিনের মাথার তার মৃত্যু হয়। এ ব্যাপারে এখনো পর্যন্ত ওই পরিবারের পক্ষ থেকে কোথাও অভিযোগ করা হয়নি।

মৃত সাবিনা খাতুন ঝিনাইদহ সদর উপজেলার ৩নং সাগান্না ইউনিয়নের বাদপুকুরিয়া গ্রামের মো. রুবেল মিয়ার স্ত্রী ও চুয়াডাঙ্গা জেলার কুতুবপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত সামেদ মন্ডলের মেয়ে।

সাবিনার খালা জানান, বিদেশ যাবার আগে সাবিনাকে নিষেধ করা হয়েছিল। দালালকেও নিষেধ করেছিলাম যেন সাবিনাকে বিদেশ না পাঠায়। এই দেশ থেকে একজন মেয়েকে সৌদি পাঠাতে পারলে একজন দালাল দুই লাখ করে টাকা পায়। এজন্য সাবিনাকে দারিদ্রতার সুযোগ কাজে লাগিয়ে ফুসলিয়ে বিদেশ পাঠিয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ