শিরোনাম:
বিদেশে রেস্টুরেন্ট জব: স্বপ্ন নাকি বেঁচে থাকার লড়াই? বিশ্বের সেরা ১০ জন ধনী ব্যক্তি এবং তাদের নিয়ে বিস্তারিত তথ্য  সৌদি আরবে কাজ খুঁজে নিবেন যেভাবে: সৌদি আরবে চাকরি পাবার উপায়  সৌদি আরবে বর্তমান কাজের অবস্থা: সকল তথ্য একসাথে  ডিপ্লোমা শেষ করে জাপানে পড়াশোনা এবং চাকরির সুযোগ  স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ ২০২৫: ঘরে বসেই ইউরোপে ফুল ফ্রি পড়াশোনার তথ্য বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখছেন: জেনে নিন Recommendation Letter কিভাবে লিখবেন  চীনে মাসিক ২৮ হাজার টাকা উপবৃত্তি সহ ফুল ফ্রি স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ পাকিস্তান ট্যুর নিয়ে সম্পূর্ণ গাইড: খরচ | লোকেশনসহ সবকিছু  বিদেশে চাকরির ইন্টারভিউয়ের প্রস্তুতি নিবেন যেভাবে

তিন কোটি টাকা জিতলেন সৌদি প্রবাসী

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

মোহাম্মদ শাহিন (৩১) নামে সৌদি আরব প্রবাসী বাংলাদেশি প্রায় তিন কোটি টাকার লটারি জিতেছেন। সংযুক্ত আরব আমিরাতের ‘মাহজুজ ড্র’ জেতা ওই যুবক দাম্মামের একটি বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানে সুপারভাইজার পদে চাকরি করেন।

বাংলাদেশি প্রবাসী শাহিন সর্বশেষ সাপ্তাহিক মাহজুজ ড্রতে ১ মিলিয়ন দিরহাম (যা বাংলাদেশি মুদ্রা ২ কোটি ৯৯ লাখ টাকা) জিতেন।

হঠাৎ করে লটারি জয়ের ই-মেইল পেয়ে হতবাক হয়ে পড়ন শাহিন। ইমেইলে মাহজুজ ড্রয়ের পক্ষ থেকে তাকে জানানো হয়, তাদের সাপ্তাহিক র‍্যাফেল পুরস্কারটি তিনি পেয়েছেন। তার টিকিটের আইডি নম্বর ৩৮২২৫৮১৯।

প্রথমে শাহিন লটারি জয়ের বিষয়টি বিশ্বাসই করতে পারেনি না। পরে তার অ্যাকাউন্টে লগইন করে নিশ্চিত হন এক মিলিয়ন দিরহাম জিতেছেন তিনি।

শাহিন বলেন, আমি হতবাক ও বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম যখন দেখলাম আমি লটারিটি পেয়েছি। আমার মাহজুজ অ্যাকাউন্টে এত টাকা দেখে আমি এখনও নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ