শিরোনাম:
ইউনিভার্সিটি অব ম্যানিটোবা স্কলারশিপে ২৫ হাজার ডলারপ্রাপ্তির সুযোগ বিদেশে পড়তে গেলেই রিজেক্ট: যা করবেন বিদেশে শিক্ষা ঋণ আর স্টুডেন্ট ফাইল কি একই: এ বিষয়ে সম্পূর্ণ গাইড ২০২৬ বিদেশে চাকুরির আবেদনের জন্য প্রস্তুতি নিবেন যেভাবে বিদেশে পড়াশোনার জন্য ব্যাংক লোন: এ টু জেট তথ্য [একসাথে] জার্মানিতে ফ্রিতে যাওয়ার সুযোগ ২০২৬: Berlin Global Forum-এর আবেদন, খরচ ও যোগ্যতা UK ফ্রিতে পড়াশোনার সুযোগ দিচ্ছে চিভনিং স্কলারশিপ ২০২৭ প্রবাসে অতিরিক্ত আয় করবেন কীভাবে: জেনে নিন ৯টি স্মার্ট উপায় সুন্দর প্রবাস জীবন গড়তে যে ১০টি অভ্যাস আজই শুরু করা উচিত প্রবাসে লাখপতি হতে চাইলে আজই শুরু করুন এই ১২টি অভ্যাস

শাকিব খান-বুবলীর সঙ্গে স্কুলে গেল শেহজাদ

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

শাকিব খানের ছেলে আব্রাম খান জয় স্কুলে অনেক আগেই যাওয়া শুরু করেছে। এখন সে বড় ক্লাসে। এবার শাকিব খান বুবলীর ছেলে শেহজাদ খান বীরও স্কুলে ভর্তি হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর অন্যতম ইংরেজি মাধ্যম ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় (আইএসডি) ভর্তি করানো হয়েছে বীরকে।

 

বিষয়টি শবনম ইয়াসমিন বুবলী নিজেই জানিয়েছেন। বীরের প্রথম দিনের স্কুলযাত্রার ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন। যেখানে শাকিব খান ও বুবলী বীরকে স্কুলে নিয়ে যাচ্ছেন এমন ছবি দেখা যাচ্ছে। শুধু তাই নয়, মা-বাবা দুজনকে এতই প্রাণোচ্ছ্ল দেখা যাচ্ছে যে মনে হচ্ছে না দুজনের মধ্যে এক অদৃশ্য সীমারেখা রয়েছে।

 

বুবলী বলেন, আজকের দিনটি আমার জন্য অনেক আবেগ, ভালোবাসা এবং মায়ার। কারণ আজ আমাদের শেহ্জাদ বাপজানের স্কুলের প্রথম দিন।

স্মৃতিচারণা করে বুবলী লেখেন, ‘এখনো মনে হয় এইতো সেদিন তুমি পৃথিবীতে এলে বাবা, হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে বড় হচ্ছো, আজকে থেকে তুমি স্কুলে পড়ো, তোমার আবার একটি ক্লাস আইডি নাম্বারও আছে। আলহামদুলিল্লাহ! অনেক বড় হও বাবা, ভীষণ ভালোবাসি তোমাকে!

সবার কাছে দোয়া চেয়ে বুবলী বলেন, সবাই আমার শেহজাদ বাবার জন্য দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসায় রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ