শিরোনাম:
UK ফ্রিতে পড়াশোনার সুযোগ দিচ্ছে চিভনিং স্কলারশিপ ২০২৭ প্রবাসে অতিরিক্ত আয় করবেন কীভাবে: জেনে নিন ৯টি স্মার্ট উপায় সুন্দর প্রবাস জীবন গড়তে যে ১০টি অভ্যাস আজই শুরু করা উচিত প্রবাসে লাখপতি হতে চাইলে আজই শুরু করুন এই ১২টি অভ্যাস চাইনিজ ভাষা শেখার সবচেয়ে সহজ উপায়: HSK কমপ্লিট গাইড দালাল ছাড়াই চীনে ফুল-ফান্ড স্কলারশিপ: ধাপে ধাপে আবেদন গাইড ২০২৬ প্রবাসে ৫ বছরে লাখপতি হতে জেনে নিন প্রবাসে টাকা জমানোর সবচেয়ে সহজ উপায় ফ্রিতে সৌদি আরবে পড়াশোনা করতে আবেদন করুন সৌদি আরব সরকারি স্কলারশিপে চীনে ফ্রি স্কলারশিপ মানে কি সত্যিই ফ্রি? কুরবানীর প্রতিটি পশমে সওয়াব: ইসলাম কী বলে জানুন

ওমানে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার প্রবাসীর মৃত্যু

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
মৃত্যু

ওমানে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়া প্রবাসীর মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ বাবুল প্রকাশ বাপ্পী (২৬)। গত সোমবার ওমানের স্থানীয় সময় সকাল ১১টায় এ ঘটনাটি ঘটে।

 

ওমান প্রবাসী মোহাম্মদ বেলাল উদ্দিন জানান, মধ্যপ্রাচ্য ওমানে সানাইয়ার ইব্রি রোডে গাড়ি টায়ার দোকানে চাকরি করত বাবুল। সেখানে একটি ফোরএল গাড়িতে টায়ার লাগিয়ে সেটি ঠিকঠাক আছে কিনা পরীক্ষা করার জন্য বের হলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সেখান থেকে পুলিশ লাশ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়।

 

তার স্বজনরা জানান,উপজেলার চন্দ্রঘোনা–কদমতলী ইউনিয়নের বনগ্রাম আজিজনগরের ফার্ণিচার মিস্ত্রী মো. ইদ্রিসের পুত্র বাবুল চার বছর আগে ওমানে পাড়ি জমায়।

 

সে এক মাস পর দেশে এসে বিয়ে করার কথা ছিল। কিন্তু সড়ক দুর্ঘটনায় বাবুলের সব ইচ্ছা ভেঙ্গে চুরমার হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ