শিরোনাম:
জার্মানিতে ফ্রিতে যাওয়ার সুযোগ ২০২৬: Berlin Global Forum-এর আবেদন, খরচ ও যোগ্যতা UK ফ্রিতে পড়াশোনার সুযোগ দিচ্ছে চিভনিং স্কলারশিপ ২০২৭ প্রবাসে অতিরিক্ত আয় করবেন কীভাবে: জেনে নিন ৯টি স্মার্ট উপায় সুন্দর প্রবাস জীবন গড়তে যে ১০টি অভ্যাস আজই শুরু করা উচিত প্রবাসে লাখপতি হতে চাইলে আজই শুরু করুন এই ১২টি অভ্যাস চাইনিজ ভাষা শেখার সবচেয়ে সহজ উপায়: HSK কমপ্লিট গাইড দালাল ছাড়াই চীনে ফুল-ফান্ড স্কলারশিপ: ধাপে ধাপে আবেদন গাইড ২০২৬ প্রবাসে ৫ বছরে লাখপতি হতে জেনে নিন প্রবাসে টাকা জমানোর সবচেয়ে সহজ উপায় ফ্রিতে সৌদি আরবে পড়াশোনা করতে আবেদন করুন সৌদি আরব সরকারি স্কলারশিপে চীনে ফ্রি স্কলারশিপ মানে কি সত্যিই ফ্রি?

প্রবাসীর স্ত্রীর ঘরে যুবককে আটক করলো জনতা

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

গভীর রাতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড করতে গিয়ে এক যুবক হাতেনাতে ধরা পড়েছেন। রোববার (৯ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে নোয়াখালী সদর উপজেলার করিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. দুলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ওই প্রেমিক করিমপুর গ্রামের ছানাউল্যাহ মিয়াবাড়ির নুর ইসলামের ছেলে আলাউদ্দিন ওজিল (২৩)।

স্থানীয়দের অভিযোগ, আলাউদ্দিন চেয়ারম্যানের লোক। আলাউদ্দিন এলাকায় চেয়ারম্যানের নাম ভাঙিয়ে নানা অপকর্ম চালিয়ে আসছে। রোববার রাতে আলাউদ্দিনকে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকা অবস্থায় আটক করার পরও চেয়ারম্যান তাকে ঘটনাস্থল থেকে ইউনিয়ন পরিষদে নিয়ে মাত্র ১০টি বেত্রাঘাত করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. দুলাল হোসেন জানান, রোববার রাতে প্রবাসীর ঘরে অনৈতিক অবস্থায় আলাউদ্দিনকে স্থানীয়রা আটক করে আমাকে ফোন করেন। এ সময় ঘটনাস্থলে গিয়ে জানতে পারি প্রবাসীর স্ত্রীর সঙ্গে আলাউদ্দিনের প্রায় এক বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে।

তিনি আরও জানান, আলাউদ্দিন প্রেমঘটিত কারণে প্রায় রাতেই প্রবাসীর স্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের পাহারা দিতে থাকেন। পরে রোববার রাতে তাদের হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। এ ঘটনায় অভিযুক্ত যুবককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এওজবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলাল হোসেন জানান, রোববার রাতের ওই ঘটনায় ভুক্তভোগীদের কোনো অভিযোগ ছিল না। তবে চেয়ারম্যান জরিমানা ও বেত্রাঘাতের অভিযোগ অস্বীকার করেন।

সুধারাম মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, রোববার রাতে স্থানীয়রা আমাকে একজন যুবককে আটকের বিষয়টি জানিয়েছেন। এর বেশি কিছু জানি না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ