শিরোনাম:
UK ফ্রিতে পড়াশোনার সুযোগ দিচ্ছে চিভনিং স্কলারশিপ ২০২৭ প্রবাসে অতিরিক্ত আয় করবেন কীভাবে: জেনে নিন ৯টি স্মার্ট উপায় সুন্দর প্রবাস জীবন গড়তে যে ১০টি অভ্যাস আজই শুরু করা উচিত প্রবাসে লাখপতি হতে চাইলে আজই শুরু করুন এই ১২টি অভ্যাস চাইনিজ ভাষা শেখার সবচেয়ে সহজ উপায়: HSK কমপ্লিট গাইড দালাল ছাড়াই চীনে ফুল-ফান্ড স্কলারশিপ: ধাপে ধাপে আবেদন গাইড ২০২৬ প্রবাসে ৫ বছরে লাখপতি হতে জেনে নিন প্রবাসে টাকা জমানোর সবচেয়ে সহজ উপায় ফ্রিতে সৌদি আরবে পড়াশোনা করতে আবেদন করুন সৌদি আরব সরকারি স্কলারশিপে চীনে ফ্রি স্কলারশিপ মানে কি সত্যিই ফ্রি? কুরবানীর প্রতিটি পশমে সওয়াব: ইসলাম কী বলে জানুন

ফেনীর সাইফুল নিউইয়র্ক পুলিশের ক্যাপ্টেন পদে পদোন্নতি।

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
নিউইয়র্ক পুলিশের ক্যাপ্টেন

আমেরিকান বাংলাদেশী বংশোদ্ভূত ফেনীর সাইফুল গতকাল (শনিবার) নিউইয়র্ক পুলিশ বিভাগের ক্যাপ্টেন পদে পদোন্নতি পান। বর্তমানে তিনি (Detective borough Brooklyn South Violent Crime Squad) এ কর্মরত আছেন।
সাইফুল ইসলামের বাবা রফিকুল ইসলাম, মাতা হাজেরা ইসলাম ১৯৮৬ সালে আমেরিকায় আসেন।পরের বছর মা বাবার কোল আলোকিত করে জন্ম নেয় সাইফুল।৫ ভাই ৪ বোনের মধ্যে সাইফুল সবার ছোট।স্কুলে পড়াশুনার সময়ে তার স্বপ্ন জাগে বড় হয়ে একদিন পুলিশ অফিসার হবেন। লেখা-পড়া শেষে ২০০৮ সালে যোগ দেন পুলিশ ডিপার্টমেন্টে।একজন চৌকস পুলিশ অফিসার হিসাবে সাহসি ও দাপ্তরিক কর্মকান্ডে ব্যাপক পরিচিতি লাভ করে।
কয়েকদফা পদোন্নতি শেষে গতকাল ক্যাপ্টেন পদে পদায়িত হন।তার সহোদর বড় ভাই ফখরুল ইসলাম এন ওয়াই পি ডির lieutenant অফিসার পদে কর্মরত আছেন।
তাদের বাড়ী ফেনী জেলার সোনাগাজী উপজেলার ওলামা বাজার গ্রামে।তাদের ভগ্নিপতি আনোয়ার হোসাইন একই ডিপাটমেন্টের ট্রাফিক সুপারভাইজার হিসাবে অত্যান্ত সুনামের সহিত দায়িত্ব পালন করছেন।আনোয়ার হোসাইনের বাড়ী একই জেলার দাগনভূইয়া উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের দক্ষিন চাঁনপুর গ্রামে ।
তারা দেশবাসী,আত্বীয়-স্বজন,বন্ধু-বান্ধব সকলের দোয়া কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ