শিরোনাম:
বিদেশে রেস্টুরেন্ট জব: স্বপ্ন নাকি বেঁচে থাকার লড়াই? বিশ্বের সেরা ১০ জন ধনী ব্যক্তি এবং তাদের নিয়ে বিস্তারিত তথ্য  সৌদি আরবে কাজ খুঁজে নিবেন যেভাবে: সৌদি আরবে চাকরি পাবার উপায়  সৌদি আরবে বর্তমান কাজের অবস্থা: সকল তথ্য একসাথে  ডিপ্লোমা শেষ করে জাপানে পড়াশোনা এবং চাকরির সুযোগ  স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ ২০২৫: ঘরে বসেই ইউরোপে ফুল ফ্রি পড়াশোনার তথ্য বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখছেন: জেনে নিন Recommendation Letter কিভাবে লিখবেন  চীনে মাসিক ২৮ হাজার টাকা উপবৃত্তি সহ ফুল ফ্রি স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ পাকিস্তান ট্যুর নিয়ে সম্পূর্ণ গাইড: খরচ | লোকেশনসহ সবকিছু  বিদেশে চাকরির ইন্টারভিউয়ের প্রস্তুতি নিবেন যেভাবে

পরকীয়ায় জড়িয়েছেন সন্দেহে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গে ফুটন্ত গরম পানি স্ত্রীর! হাসপাতালে যুবক

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

স্বামী পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত অবস্থায় তাঁর গোপনাঙ্গে ফুটন্ত জল ঢেলে দেওয়ার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ৩২ বছর বয়সি ওই যুবক।

আক্রান্ত ব্যক্তির নাম থঙ্গরাজ। একটি মোবাইল প্রস্তুতকারী সংস্থার কারখানায় সুপারভাইজার পদে কাজ করেন তিনি। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, বছর সাতেক আগে স্ত্রী প্রিয়ার সঙ্গে বিবাহ হয় তাঁর। দু’জনের দুই কন্যাসন্তানও রয়েছে। অভিযোগ, অফিসে এক মহিলাকর্মীর সঙ্গে থঙ্গরাজের বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে, সন্দেহ ছিল প্রিয়ার। সম্প্রতি এই নিয়ে প্রবল ঝগড়া বাধে দম্পতির। ঝগড়ার পর থঙ্গরাজ শুতে চলে যান। কিন্তু কোনও ভাবেই শান্ত হতে পারেননি স্ত্রী প্রিয়া। রাগের বশে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গে ফুটন্ত গরম জল ঢেলে দেন তিনি।

যন্ত্রণায় আর্তনাদ করে ওঠেন থঙ্গরাজ। তাঁর চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। তড়িঘড়ি তাঁকে ওয়ালাজপেত সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ দায়ের করা হয় কাবেরীপক্কম থানায়। হাসপাতাল সূত্রে খবর, ৫০ শতাংশ পুড়ে গিয়েছে থঙ্গরাজের নিম্নাঙ্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ