শিরোনাম:
জার্মানিতে ফ্রিতে যাওয়ার সুযোগ ২০২৬: Berlin Global Forum-এর আবেদন, খরচ ও যোগ্যতা UK ফ্রিতে পড়াশোনার সুযোগ দিচ্ছে চিভনিং স্কলারশিপ ২০২৭ প্রবাসে অতিরিক্ত আয় করবেন কীভাবে: জেনে নিন ৯টি স্মার্ট উপায় সুন্দর প্রবাস জীবন গড়তে যে ১০টি অভ্যাস আজই শুরু করা উচিত প্রবাসে লাখপতি হতে চাইলে আজই শুরু করুন এই ১২টি অভ্যাস চাইনিজ ভাষা শেখার সবচেয়ে সহজ উপায়: HSK কমপ্লিট গাইড দালাল ছাড়াই চীনে ফুল-ফান্ড স্কলারশিপ: ধাপে ধাপে আবেদন গাইড ২০২৬ প্রবাসে ৫ বছরে লাখপতি হতে জেনে নিন প্রবাসে টাকা জমানোর সবচেয়ে সহজ উপায় ফ্রিতে সৌদি আরবে পড়াশোনা করতে আবেদন করুন সৌদি আরব সরকারি স্কলারশিপে চীনে ফ্রি স্কলারশিপ মানে কি সত্যিই ফ্রি?

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু
দুলাল মিয়া

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুলাল মিয়া (৪০)নামের এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন।এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই গাড়িতে থাকা আরও চারজন প্রাবাসী।  নিহত দুলাল মিয়া কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ৪নং শ্রীপুর ইউনিয়নের ভিতরচর গ্রামের পশ্চিম পাড়া নিবাসী ।

জানা যায়, গত বুধবার (১১ জানুয়ারি) সময় সকালে নিজ বাসা থেকে বের হয়ে কাজের উদ্দেশ্যে গাড়িতে যাওয়ার পথে  উক্ত দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন, ভিতরচর মজুমদার বাড়ির শামীম মজুমদার,একই গ্রামের পূর্বপাড়ার কামাল হোসেন।পাশের গ্রাম পাইকোটা ও ভাইজকরার দুই জন প্রবাসীও এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।তবে ওই দুইজনের নাম জানা যায়নি।আহতদের কারো হাত, কারো পা ভেঙ্গে গেছে।

আহত সকলকে রিয়াদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা সেবা দিতে ভর্তি করানো হয়েছে ।

তথ্য সূত্রে জানা যায়, গত তিন মাস পূর্বে শামীম,কামালসহ সৌদি আরবে পাড়ি জমান দুলাল মিয়া।সৌদিআরবে এসে এখন পর্যন্ত স্থায়ীভাবে কোন কাজের ব্যবস্থা করতে পারেননি দুলাল মিয়া।ভাগ্যের নির্মম পরিহাস এরমধ্যেই সড়ক দুর্ঘটনায় তাকে জীবন দিতে হল।

এদিকে দুলাল মিয়ার মৃত্যুর সংবাদে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে,  নিহত এবং আহত প্রবাসীদের স্বজনরা করছেন শোকের মাতম।  অপরদিকে নিহত দুলাল মিয়ার মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ