শিরোনাম:
জার্মানিতে ফ্রিতে যাওয়ার সুযোগ ২০২৬: Berlin Global Forum-এর আবেদন, খরচ ও যোগ্যতা UK ফ্রিতে পড়াশোনার সুযোগ দিচ্ছে চিভনিং স্কলারশিপ ২০২৭ প্রবাসে অতিরিক্ত আয় করবেন কীভাবে: জেনে নিন ৯টি স্মার্ট উপায় সুন্দর প্রবাস জীবন গড়তে যে ১০টি অভ্যাস আজই শুরু করা উচিত প্রবাসে লাখপতি হতে চাইলে আজই শুরু করুন এই ১২টি অভ্যাস চাইনিজ ভাষা শেখার সবচেয়ে সহজ উপায়: HSK কমপ্লিট গাইড দালাল ছাড়াই চীনে ফুল-ফান্ড স্কলারশিপ: ধাপে ধাপে আবেদন গাইড ২০২৬ প্রবাসে ৫ বছরে লাখপতি হতে জেনে নিন প্রবাসে টাকা জমানোর সবচেয়ে সহজ উপায় ফ্রিতে সৌদি আরবে পড়াশোনা করতে আবেদন করুন সৌদি আরব সরকারি স্কলারশিপে চীনে ফ্রি স্কলারশিপ মানে কি সত্যিই ফ্রি?

প্রবাসীর স্ত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক প্রবাসীর স্ত্রী (২৫) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন । এ ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

 

রোববার (৮ জানুয়ারি) দুপুরে এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ চার জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সেনবাগ থানায় মামলা দায়ের করেন।

এর আগে, গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার বীজবাগ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলেন, উপজেলার বীজবাগ ইউনিয়নের পশ্চিম কাজীরখিল গ্রামের আবুল কাশেমের ছেলে হুমায়ুন কবির (৩০), একই গ্রামের আব্দুল করিমের ছেলে মো. সোহেল (২৮)। পলাতক আসামিরা হলেন, উপজেলার পশ্চিম কাজীরখিল গ্রামের ফকির উদ্দিনের ছেলে মো. ইয়াসিন (৩২) ও মৃত শামসুল হকের ছেলে ইমন (২০)।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী ওমান প্রবাসী। ভুক্তভোগী নারীকে একই এলাকার দূর সম্পর্কের ভাতিজা হুমায়ুন কবির বহুদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। ভিকটিম রাজি না হলে সে তার ওপর ক্ষিপ্ত হয়ে উঠেন।

এক পর্যায়ে গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাত ১০টার দিকে ভিকটিম প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হন। ওই সময় আসামিরা তাকে ধর্ষণ করেন। তখন কিছু লোকের শব্দ পেয়ে আসামিরা দ্রুত পালিয়ে যান।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। রোববার বিকেলে দুই আসামিকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অপর আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ। গ্রেফতার আসামিদের সোমবার সকালে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ