কমনওয়েলথ স্কলারশিপ ২০২৪ আবদেন | বাড়তি টিপস 

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
কমনওয়েলথ মাস্টার্স স্কলারশিপ
কমনওয়েলথ মাস্টার্স স্কলারশিপ

 

ভবিষ্যতে স্কলারশিপ নিয়ে বিদেশে পড়তে যেতে চান, কিন্ত কমনওয়েলথ স্কলারশিপ ২০২৪ এর ব্যাপারে একটুও শুনেননি এমন মানুষ খুঁজে পাওয়াটাই দুষ্কর। 

 

দারুণ দারুণ সব সুবিধা এবং কোয়ালিটির কারণে এই কমনওয়েলথ স্কলারশিপ ২০২৪ সারাবিশ্বে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। একজন বাংলাদেশী হিসাবে আপনিও চাইলে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন৷ 

 

কমনওয়েলথ স্কলারশিপ ২০২৪ পরিচিতি

কমনওয়েলথ স্কলারশিপ ২০২৪ হলো বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের স্টুডেন্টদের জন্য বরাদ্দকৃত বিশেষ প্রোগ্রাম। এই প্রোগ্রামের আন্ডারে আপনি যুক্তরাজ্যে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে পারবেন৷ ইউকে সরকারের বিভিন্ন বিভাগ মূলত এই স্কলারশিপের খরচ বহন করে থাকে৷ 

 

কমনওয়েলথ স্কলারশিপ ২০২৪ ধরণ

কমনওয়েলথ স্কলারশিপ ২০২৪ ধরণ অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির হতে পারে। যেমন: 

 

কমনওয়েলথ মাস্টার্স স্কলারশিপ

এই প্রোগ্রামের আন্ডারে আপনি যুক্তরাজ্যে সম্পূর্ণ মাস্টার্স কোর্স কমপ্লিট করতে পারবেন৷ অর্থের কারণে যারা যুক্তরাজ্যে পড়ার কোনো সুযোগ পায় না বা মাস্টার্স প্রোগ্রামে যোগ দেবার সুযোগ পায় না তারাই সাধারণত এই স্কলারশিপ প্রোগ্রামের আন্ডারে পড়াশোনার সুযোগ পায়। 

 

কমনওয়েলথ পিএইচডি বৃত্তি

আপনি কি যুক্তরাজ্যে নামমাত্র খরচে পিএইচডি কমপ্লিট করতে চান? যদি চান সেক্ষেত্রে কমনওয়েলথ স্কলারশিপ ২০২৪ এর আন্ডারে কমনওয়েলথ পিএইচডি বৃত্তি কোর্সে জয়েন হতে পারেন৷ এই স্কলারশিপের আন্ডারে যুক্তরাজ্যের যেকোনো বিশ্ববিদ্যালয়ে আপনি ফুল-টাইম ডক্টরাল কোর্স সম্পন্ন করতে পারবেন৷ 

 

কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ

কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ হলো মাস্টার্স স্তরের পড়াশোনা কভার করা আরো একটু স্কলারশিপ। এটিও বাংলাদেশের মতো নিম্ন আয়ের স্টুডেন্টদের যুক্তরাজ্যে পড়াশোনার সুযোগ করে দেয়। 

 

কমনওয়েলথ স্কলারশিপ ২০২৪ আবেদন যোগ্যতা

কমনওয়েলথ স্কলারশিপ ২০২৪ প্রোগ্রামে আবেদন করতে চাইলে যোগ্যতার মানদন্ডে আপনাকে যেসব বিষয় মাথায় রাখতে হবে: 

 

১. অবশ্যই বাংলাদেশের মতো যেকোনো নিম্ন আয়ের লিগ্যার নাগরিক হতে হবে আপনাকে। 

 

২. যারা অনার্স কমপ্লিট করেছেন তাদের সিজিপিএ থাকতে হবে ২.০১ এর উপরে৷ 

 

৩. আপনি যদি ডিগ্রির স্টুডেন্ট হয়ে থাকেন তবে আপনার সিজিপিএ থাকতে হবে ২.২ এর উপরে। 

 

৪. আপনার স্কলারশিপ প্রোগ্রামে জয়েন হবার অর্থ কেনো নেই তার পেছনে থাকতে হবে যুক্তিযুক্ত কারণ।

 

৫. আপনি যে ইউকে ইউনিভার্সিটিতে আবেদন করেছেন সে ইউনিভার্সিটির যোগ্যতার পয়েন্ট অনুযায়ী থাকতে হবে ইংরেজির উপর দক্ষতা। 

 

কমনওয়েলথ স্কলারশিপ ২০২৪ সুবিধা 

কমনওয়েলথ স্কলারশিপ ২০২৪ এর কিন্তু সুবিধার সংখ্যা ১ টি কিংবা ২ টি নয়! মূলত এই স্কলারশিপে আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না। এটি সম্পূর্ণ ফ্রি। এমনকি আপনাকে যুক্তরাজ্যে যেতে কোনো ভাড়ার টাকাও দিতে হবে না। 

 

এই স্কলারশিপের আন্ডারে যাতায়াতের ভাড়া একেবারে ফ্রি। শুধু কি তাই? না! এর পাশাপাশি আপনি প্রতি মাসে কতৃপক্ষের পক্ষ থেকে একটি হ্যান্ডসাম এমাউন্টও পাবেন ভাতা হিসাবে। সাথে যদি পরিবারের সদস্য থাকে তাদেরও খরচও দেবে কতৃপক্ষ। 

 

কমনওয়েলথ স্কলারশিপ ২০২৪ আবেদন

সাধারণত, কমনওয়েলথ স্কলারশিপ ২০২৪ এর আবেদন প্রক্রিয়া সেপ্টেম্বরে শুরু হয় এবং নভেম্বরে বন্ধ হয়। সঠিক তারিখ প্রতি বছর পরিবর্তন করা হয়। তাই এ-ব্যাপারে আপডেট জানতে তাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন। কমনওয়েলথ স্কলারশিপ কমিশনের ওয়েবসাইট গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন। 

 

আপনার করা আবেদন কতৃপক্ষ পাবেন কমনওয়েলথ স্কলারশিপ কমিশনের অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেমের মাধ্যমে। বাংলাদেশের মনোনীত সংস্থার মাধ্যমেও আপনি আবেদন জমা দিতে পারবেন৷ একাডেমিক ট্রান্সক্রিপ্ট, নাগরিকত্ব সার্টিফিকেট, রেফারেন্স সব ডকুমেন্টস সাথে নিয়ে আবেদন করুন। আশা করি এপ্রুভ হয়ে যাবে। 

 

কমনওয়েলথ স্কলারশিপ ২০২৪ টিপস

এবার চলুন কমনওয়েলথ স্কলারশিপ ২০২৪ টিপস হিসাবে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট সম্পর্কে আলোচনা করি: 

  • ভালোভাবে রিসার্চ করুন
  • নিজের ক্যারিয়ারের সাথে মিল রেখে আবেদন করুন 
  • পার্সোনাল স্ট্যাটম্যান্টটি সাজান ভালোভাবে
  • রেফারেন্স হিসাবে ভালো কোনো প্রতিষ্ঠানের সাহায্য নিন

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ