শিরোনাম:
বিদেশে রেস্টুরেন্ট জব: স্বপ্ন নাকি বেঁচে থাকার লড়াই? বিশ্বের সেরা ১০ জন ধনী ব্যক্তি এবং তাদের নিয়ে বিস্তারিত তথ্য  সৌদি আরবে কাজ খুঁজে নিবেন যেভাবে: সৌদি আরবে চাকরি পাবার উপায়  সৌদি আরবে বর্তমান কাজের অবস্থা: সকল তথ্য একসাথে  ডিপ্লোমা শেষ করে জাপানে পড়াশোনা এবং চাকরির সুযোগ  স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ ২০২৫: ঘরে বসেই ইউরোপে ফুল ফ্রি পড়াশোনার তথ্য বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখছেন: জেনে নিন Recommendation Letter কিভাবে লিখবেন  চীনে মাসিক ২৮ হাজার টাকা উপবৃত্তি সহ ফুল ফ্রি স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ পাকিস্তান ট্যুর নিয়ে সম্পূর্ণ গাইড: খরচ | লোকেশনসহ সবকিছু  বিদেশে চাকরির ইন্টারভিউয়ের প্রস্তুতি নিবেন যেভাবে

প্রবাসী বন্ধুর স্ত্রীকে দেড় বছর ধরে ধর্ষণের অভিযোগ

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে বরিশাল আদালতে মামলা করা হয়েছে। ওই এসআই এর নাম মিজানুর রহমান ফারুক (৫৪)।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

 

সোমবার (১৬ অক্টোবর) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নালিশি মামলাটি করেন ভুক্তভোগী নারী।

ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন অভিযোগ আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদীর আইনজীবী আফজালুল করিম।

আসামি মিজানুর রহমান ফারুক বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ডের এ আর খান সড়কের বাসিন্দা।

মামলার বরাত দিয়ে আদালতের বেঞ্চ সহকারী হুমায়ন কবির জানান, ভুক্তভোগী নারীর স্বামী মালয়েশিয়া প্রবাসী। তার বন্ধু এসআই ফারুক। নগরীর এ আর খান সড়কে ৯ শতাংশ জমি কিনতে এসআই ফারুককে ৪৫ লাখ টাকা দেন প্রবাসীর স্ত্রী। কিন্তু জমির দলিল না দিয়ে টালবাহানা শুরু করেন ফারুক। এছাড়া বিভিন্ন সময় ওই নারীকে কুপ্রস্তাব দেন।

২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি ওই নারী নগরীর এ আর খান সড়কে তার ভাইয়ের নির্মাণাধীন ভবনে যান। এ সময় এসআই ফারুক সেখানে গিয়ে তাকে ধর্ষণ এবং নগ্ন ছবি ও ভিডিও ধারণ করেন। পরে সেগুলো স্বামী ও স্বজনদের কাছে পাঠানো ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ২০২৩ সালের ৭ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময় তাকে ধর্ষণ করেন।

এ ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনারের (প্রোটেকশন বিভাগ) কাছেও লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী। কিন্তু কোনো প্রতিকার না পেয়ে শেষে আদালতে নালিশি মামলা করেন এক সন্তানের জননী ওই নারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ