শিরোনাম:
UK ফ্রিতে পড়াশোনার সুযোগ দিচ্ছে চিভনিং স্কলারশিপ ২০২৭ প্রবাসে অতিরিক্ত আয় করবেন কীভাবে: জেনে নিন ৯টি স্মার্ট উপায় সুন্দর প্রবাস জীবন গড়তে যে ১০টি অভ্যাস আজই শুরু করা উচিত প্রবাসে লাখপতি হতে চাইলে আজই শুরু করুন এই ১২টি অভ্যাস চাইনিজ ভাষা শেখার সবচেয়ে সহজ উপায়: HSK কমপ্লিট গাইড দালাল ছাড়াই চীনে ফুল-ফান্ড স্কলারশিপ: ধাপে ধাপে আবেদন গাইড ২০২৬ প্রবাসে ৫ বছরে লাখপতি হতে জেনে নিন প্রবাসে টাকা জমানোর সবচেয়ে সহজ উপায় ফ্রিতে সৌদি আরবে পড়াশোনা করতে আবেদন করুন সৌদি আরব সরকারি স্কলারশিপে চীনে ফ্রি স্কলারশিপ মানে কি সত্যিই ফ্রি? কুরবানীর প্রতিটি পশমে সওয়াব: ইসলাম কী বলে জানুন

বাংলাদেশের শ্রমিক কোটা হুমকির মুখে, স্পন্সর ভিসা নিয়ে ভয়ংকর প্রতারণা

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
স্পন্সর ভিসা

ইতালিতে স্পন্সর ভিসা নিয়ে ভয়ংকর প্রতারণার ফাঁদ পেতেছে একটি চক্র। ভুয়া ভিসার অনুমতিপত্র দেখিয়ে তারা হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। ঢাকায় ইতালীয় ভিসা সেন্টার বিএসএফে জমাও করা হচ্ছে এসব আবেদন। তবে ভিসা পাচ্ছে না কেউ। এতে হুমকির মুখে পড়ছে বাংলাদেশের শ্রমিক কোটা।

২০২৪ এবং ২০২৫ সালে স্পন্সর ভিসার জন্য আবেদনের তারিখ নির্ধারণ করেছে ইতালি সরকার। ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ৫, ৭ এবং ১২ ফেব্রুয়ারি আবেদন করা যাবে বলে জানানো হয়েছে। কিন্তু ইতালি সরকার ঘোষিত তিন বছর মেয়াদী স্পন্সর ভিসা নিয়ে দেশটিতে প্রতারক চক্রের রমরমা ব্যবসা শুরু হয়েছে। এতে নিঃস্ব হচ্ছেন বহু বাংলাদেশি।

আরো পড়ুন ইতালিতে সাড়ে চার লাখ শ্রমিক নেবে

দালালের মাধ্যমে ইতালি যেতে ইচ্ছুকদের কাছ থেকেই মূলত হাতিয়ে নেয়া হচ্ছে টাকা। বিনিময়ে ধরিয়ে দেয়া হচ্ছে ভুয়া ভিসার অনুমতিপত্র। ঢাকায় ইতালীয় ভিসা সেন্টার বিএসএফে জমাও করা হচ্ছে এসব আবেদন। কিন্তু ভিসা পাচ্ছে না কেউ। এতে করে বাংলাদেশের শ্রমিক কোটা হুমকির মুখে পড়ছে। 
এমন বেশ কিছু ভুয়া ‘ভিসার অনুমতিপত্র’ সময় সংবাদের হাতে এসেছে। চক্রটির বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ইতালি প্রবাসী বাংলাদেশিরা।
 
ইতালি সরকার দেশটির শ্রমিক সংকট নিরসনে ২০২৫ সাল পর্যন্ত চার লাখ ৫২ হাজার শ্রমিক নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। গেল বছরের কোটায় এরইমধ্যে অনেকে এসেছেন দেশটিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ